LPG Cylinder Crisis

প্রয়োজন নেই স্থানীয় প্রশাসনের অনুমতির, পাইপে গ্যাসের পরিকাঠামো নিজেদের হাতে নিল কেন্দ্র

সংশ্লিষ্ট মহলের একাংশের ধারণা, এর ফলে পাইপ গ্যাসের পরিকাঠামো হয়তো দ্রুত তৈরি হবে। তাতে নীতিগত সমস‍্যা থাকবে না। কিন্তু অন্য অংশের ধারণা, এতে পশ্চিমবঙ্গের মতো রাজ‍্যে ফের কেন্দ্রের সঙ্গে সংঘাতের একটা জায়গা তৈরি হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৭:৩০
Share:

—প্রতীকী চিত্র।

রান্নার গ‍্যাসের অপ্রতুলতার মধ‍্যে পাইপবাহিত প্রাকৃতিক গ‍্যাসের (পিএনজি) ব্যবহার বাড়ানোয় জোর দিচ্ছে মোদী সরকার। অথচ পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্য এখনও তার পরিকাঠামো প্রস্তুত নয়। এই অবস্থায় মঙ্গলবার অত‍্যাবশ‍্যকীয় পণ‍্য আইন, ১৯৫৫-এর আওতায় এই ক্ষেত্রে পরিকাঠামো তৈরি থেকে গ‍্যাস সরবরাহ— সব কিছুর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল কেন্দ্র। ফলে এ বার থেকে বিষয়টি নিয়ে রাজ্য বা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ অপ্রয়োজনীয় হয়ে দাঁড়াল। এ দিন কেন্দ্র যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে পাইপ বসানোর কাজে রাস্তা খোঁড়ার খরচ, ছাড়পত্র দেওয়ার সময়সীমা, সাধারণ মানুষের সুরক্ষার মতো সব বিষয়ের দায়িত্ব গিয়েছে তাদের হাতে।

সংশ্লিষ্ট মহলের একাংশের ধারণা, এর ফলে পাইপ গ্যাসের পরিকাঠামো হয়তো দ্রুত তৈরি হবে। তাতে নীতিগত সমস‍্যা থাকবে না। কিন্তু অন্য অংশের ধারণা, এতে পশ্চিমবঙ্গের মতো রাজ‍্যে ফের কেন্দ্রের সঙ্গে সংঘাতের একটা জায়গা তৈরি হবে। উল্লেখ‍্য, ইতিমধ‍্যেই কেরল, তামিলনাড়ু, রাজস্থানের মতো ভোটমুখী রাজ্য ছাড়াও অন্ধ্রপ্রদেশ, গুজরাত, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, বিহারের মতো একগুচ্ছ রাজ্য সংশ্লিষ্ট দফতরগুলিকে ২৪ ঘণ্টায় পাইপ বসানোর সব ছাড়পত্র দিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি, তেল মন্ত্রকের পক্ষ থেকে সব মন্ত্রক ও সংস্থাকে সময়ে সমস্ত ছাড়পত্র দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এ দিন পর্যন্ত বাংলায় বিষয়টি নিয়ে তেমন নড়াচড়া হয়নি বলেই দাবি সংশ্লিষ্ট সূত্রের।

সূত্র জানাচ্ছে, গত কয়েক দিন ধরে তেল মন্ত্রকের তরফে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করা হচ্ছে। কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ‍্যে পাইপ গ‍্যাসের পরিকাঠামো ইতিবাচক নয় বলেই উঠে এসেছে। তাই আইন লাগু করে তা তৈরির ক্ষমতা কেন্দ্র নিজেদের হাতে নিল বলে ধারণা। প্রসঙ্গত, পরিকাঠামো তৈরি হলে বাণিজ্যিক গ‍্যাসের গ্রাহকেরা তার সংযোগ নেবেন— এই মুচলেকা দিয়ে চাহিদার ৫০% সিলিন্ডার পাচ্ছে বিভিন্ন সংস্থা, হোটেল ও রেস্তরাঁগুলি। বিশেষজ্ঞদের একাংশের মতে, কেন্দ্রের সিদ্ধান্তের সেটাও একটা কারণ।

এক ঝলকে

অত্যাবশ্যক পণ্য আইনে সব রাজ্যে পাইপবাহিত গ্যাসের পরিকাঠামো তৈরি ও তা কার্যকর করার ক্ষমতা নিজের হাতে নিল কেন্দ্র।

এলপিজি-র সঙ্গে মানুষকে দ্রুত বিকল্প জ্বালানির হদিস দিতে এই পদক্ষেপ।

এতে নানা জটে আটকে থাকা প্রকল্প সহজেই ছাড়পত্র পাবে বলে আশা।

কেরল, বিহার, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশের মতো বিভিন্ন রাজ্যে পরিকাঠামো তৈরিতে ২৪ ঘণ্টায় ছাড়পত্রের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ-সহ বহু রাজ‍্য পাইপ বসানোয় পিছিয়ে।

একাংশের মতে, এই সিদ্ধান্তে বাড়তে পারে কেন্দ্র-রাজ‍্য সংঘাত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন