লগ্নি ফেরাচ্ছে আরব দুনিয়া

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমতে থাকায় সমস্যা সৃষ্টি হতে চলেছে ভারতীয় মূলধনী বাজারে।

Advertisement
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৫ ০১:৪৮
Share:

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমতে থাকায় সমস্যা সৃষ্টি হতে চলেছে ভারতীয় মূলধনী বাজারে। আরব দুনিয়ার তেল উৎপাদনকারী দেশগুলির বিনিয়োগযোগ্য তহবিলের একটা বড় অংশ লগ্নি হয় ভারতের শেয়ার এবং অন্যান্য মূলধনী বাজারে। তেলের দাম হু হু করে কমতে থাকায় আরব দুনিয়ার বিনিয়োগকারীরা তাদের লগ্নি তুলে নিচ্ছে। তেলের দাম যত পড়ছে, লগ্নি তুলে নেওয়ার বহরও বাড়ছে তাল মিলিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement