Agriculture Sector

দেশে বেকারত্ব কমলেও কাজ কমেছে কৃষি ক্ষেত্রে, বলছে কেন্দ্রীয় রিপোর্ট

সমীক্ষা জানাচ্ছে, গত বছর সব মিলিয়ে গড়ে ৬১.৬ কোটি মানুষ কাজ করেছেন। এই সময়ে গ্রামে বেকারত্ব দাঁড়িয়েছে ২.৪% এবং শহরে ৪.৮%। বেড়েছে স্থায়ী ও নিয়মিত কাজে যোগদানের হার। কর্মী বেশি নিয়োগ হয়েছে উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ০৭:৫৫
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

গত বছরে দেশে বেকারত্বের হার অনেকটাই কমেছে বলে দাবি করল মোদী সরকার। শুক্রবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ১৫ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে তা ৩.৩% থেকে নেমেছে ৩.১ শতাংশে। তবে কৃষি ক্ষেত্রে কাজ কমেছে বলেও জানিয়েছে পরিসংখ্যান মন্ত্রকের রিপোর্ট।

সমীক্ষা জানাচ্ছে, গত বছর সব মিলিয়ে গড়ে ৬১.৬ কোটি মানুষ কাজ করেছেন। এই সময়ে গ্রামে বেকারত্ব দাঁড়িয়েছে ২.৪% এবং শহরে ৪.৮%। বেড়েছে স্থায়ী ও নিয়মিত কাজে যোগদানের হার। কর্মী বেশি নিয়োগ হয়েছে উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রে। তবে চিন্তা বাড়িয়ে কৃষির সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা ৪৪.৮% থেকে নেমেছে ৪৩ শতাংশে। কমেছে স্বনির্ভর ক্ষেত্রে কর্মসংস্থান। ভাল মানের চাকরির অভাব এবং দক্ষ কর্মীর মধ্যে বেকারত্ব এখনও চিন্তার বলে উঠে এসেছে।

কেন্দ্রের দাবি, কর্মসংস্থানমুখী নানা প্রকল্প ও আর্থিক সংস্কারের ফলেই কমেছে বেকারত্ব। বিরোধীরা যদিও বলছে, অনেক ক্ষেত্রে সরকারি তথ্যের সঙ্গে বাস্তবের মিল নেই। শিক্ষিত যুবকদের একটি বড় অংশ এখনও ধুঁকছেন উপযুক্ত কাজের অভাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন