Assam Tea Gardens

পর্যটক টানতে অসমের নয়া বাজি, চালু হল ‘জঙ্গল বুক’ থিমের অ্যাডভেঞ্চার পার্ক

গুয়াহাটি শহরের বুকে এই চা বাগানে প্রায় ১০ একর জমির উপর বিস্তৃত এই পার্কের ছয়টি অ্যাডভেঞ্চার জ়োন হল মোগলির জঙ্গল ট্রেল, শের খানের হান্টিং গ্রাউন্ড, বাঘিরার পিক, কা’স স্কাইওয়ে, বান্দর বাদশাহের কিংডম এবং রক্ষার অ্যারেনা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০৭:৫২
Share:

ছবি: সংগৃহীত।

অসমে চা পর্যটনে সবচেয়ে বেশি জোর দিচ্ছে রাজ্য সরকার। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে ১৯৫৮ সালে তৈরি গুয়াহাটির আমচং চা বাগানে চালু হল উত্তর-পূর্বের প্রথম জঙ্গল বুকের থিমভিত্তিক অ্যাডভেঞ্চার পার্ক। রাজ্যে একমাত্র এই বাগানে পর্যটকেরা চা চেখে দেখার (টি টেস্টিং) সুবিধাও পাবেন বলে জানানো হয়েছে।

গুয়াহাটি শহরের বুকে এই চা বাগানে প্রায় ১০ একর জমির উপর বিস্তৃত এই পার্কের ছয়টি অ্যাডভেঞ্চার জ়োন হল মোগলির জঙ্গল ট্রেল, শের খানের হান্টিং গ্রাউন্ড, বাঘিরার পিক, কা’স স্কাইওয়ে, বান্দর বাদশাহের কিংডম এবং রক্ষার অ্যারেনা। ২০টিরও বেশি ধরনের অ্যাডভেঞ্চার কার্যকলাপে অংশ নিতে পারবেন পর্যটকেরা।

প্রতি বছরই বাংলা থেকে বহু পর্যটক সরাসরি অসমে বা এই রাজ্যকে কেন্দ্র করে আশেপাশের বিভিন্ন রাজ্যে ঘুরতে যান। পার্কের পরিচালক অনন্য খেমকা বলেন, “গুয়াহাটি ও উত্তর-পূর্ব ভারতকে নতুন ধরনের পারিবারিক বিনোদনের গন্তব্য উপহার দেওয়াই এই অ্যাডভেঞ্চার পার্কের লক্ষ্য। এখানে পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খেলাধূলার পাশাপাশি, এখানে সিনেমায় ভারতে চা চাষের ইতিহাস দেখানো এবং কারখানায় চা তৈরির পুরো প্রক্রিয়া ঘুরিয়ে দেখানো হয়। থাকে বিভিন্ন ধরনের চা চেখে দেখার সুযোগও।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন