Aviation Turbine Fuel

২৭ শতাংশ কমল এটিএফ-এর দাম, স্বস্তিতে উড়ান সংস্থা

কেন্দ্রের অবশ্য দাবি, তেল সংস্থাগুলির এটিএফে লিটারে এখনও প্রায় ৩০ টাকা ক্ষতি হচ্ছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, উড়ান সংস্থা নিয়ে কেন্দ্র এখন সতর্ক।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ০৯:১০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

জ্বালানির চড়া দামের জেরে দেশের বৃহৎ উড়ান সংস্থাগুলি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ, দু’ক্ষেত্রেই উল্লেখযোগ্য ভাবে উড়ানের সংখ্যা কমিয়েছে। এই আবহে সোমবার আন্তর্জাতিক উড়ানের জন্য বিমান জ্বালানি এটিএফের দাম ২৭% কমালো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ফলে দাম কমল প্রায় ৪০০ ডলার। প্রতি কিলোলিটারে নতুন দাম দাঁড়াল প্রায় ১১০০ ডলার। তবে, ঘরোয়া উড়ানে ব্যবহৃত জ্বালানির ক্ষেত্রে তা অপরিবর্তিত রয়েছে। কলকাতায় যার লিটার ১০৯ টাকা। সংশ্লিষ্ট মহলের দাবি, এই সিদ্ধান্তের ফলে ঘরে বা বাইরে, দু’রকম উড়ানের ক্ষেত্রেই জ্বালানির দাম প্রায় সমান হল। দেশীয় এবং বিদেশি, সব সংস্থারই আন্তর্জাতিক গন্তব্যে পাড়ি দেওয়ার খরচ কিছুটা কমবে।

তবে ঘরোয়া রুটে জ্বালানির খরচ না কমায় হতাশ সংশ্লিষ্ট মহল। কেন্দ্রের অবশ্য দাবি, তেল সংস্থাগুলির এটিএফে লিটারে এখনও প্রায় ৩০ টাকা ক্ষতি হচ্ছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, উড়ান সংস্থা নিয়ে কেন্দ্র এখন সতর্ক। গত এপ্রিল থেকে আন্তর্জাতিক এবং ঘরোয়া উড়ানে জ্বালানির পৃথক দাম নিয়ে বার-বার অভিযোগ জানাচ্ছিল বিমান সংস্থাগুলি। খরচ আরও বাড়লে বিভিন্ন রুটে পরিষেবা বন্ধ করার হুমকি দিয়েছিল দেশীয় উড়ান সংস্থাগুলির সংগঠন। কার্যত সেই পরিস্থিতি সামলাতেই হয়তো এমন সিদ্ধান্ত। কিছু জ্বালানির দাম কমল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন