Supreme Court Of India

শীর্ষ কোর্টে পাঁচ নতুন বিচারপতি

দেশের চারটি হাই কোর্টের প্রধান বিচারপতি এবং শীর্ষস্থানীয় এক জন আইনজীবীকে আজ সুপ্রিম কোর্টের বিচারপতি করা হল। মে মাসের ২২ ও ২৭ তারিখের বৈঠকে সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁদের নাম প্রস্তাব করেছিল। আজ কেন্দ্রীয় সরকারের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ০৯:৪০
Share:

সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।

দেশের চারটি হাই কোর্টের প্রধান বিচারপতি এবং শীর্ষস্থানীয় এক জন আইনজীবীকে আজ সুপ্রিম কোর্টের বিচারপতি করা হল। মে মাসের ২২ ও ২৭ তারিখের বৈঠকে সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁদের নাম প্রস্তাব করেছিল। আজ কেন্দ্রীয় সরকারের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে যাঁদের নিয়োগ করার কথা জানানো হয়েছে, তাঁরা হলেন, পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর, মধ্যপ্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব সচদেব, জম্মু-কাশ্মীর ও লাদাখ হাই কোর্টের প্রধান বিচারপতি অরুণ পাল্লি। এছাড়া, সুপ্রিম কোর্টের শীর্ষস্থানীয় আইনজীবী ভি মোহানাকেও শীর্ষ আদালতের বিচারপতি করা হয়েছে। সম্ভবত আগামিকালই এই পাঁচ জন বিচারপতি শপথ নিতে চলেছেন।

ভি মোহানার নিয়োগের ফলে সুপ্রিম কোর্টে মহিলা বিচারপতির সংখ্যা বাড়বে। বর্তমানে সেখানে বি ভি নাগরত্নই একমাত্র মহিলা বিচারপতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন