CBSE Reavluation 2026

খুললই না পোর্টাল! পুনর্মূল্যায়নের আবেদন নিয়ে নতুন অভিযোগ, ফের বিড়ম্বনায় সিবিএসই

২ জুন থেকে পোর্টাল চালু হচ্ছে, তা বোর্ডের তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে। পড়ুয়াদের একাংশের অভিযোগ, এখনও পর্যন্ত পোর্টালে প্রবেশই করতে পারেনি তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১০:২৭
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

নির্ধারিত সময়ে পোর্টাল চালু হলেও আবেদন করতে সমস্যা হচ্ছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দ্বাদশের উত্তরপত্রের পুনর্মূল্যায়ন এবং যাচাইকরণের জন্য যে ব্যবস্থা করেছে, তাতে গলদ রয়েছে বলে অভিযোগ করছেন পড়ুয়াদের একাংশ।

Advertisement

১ জুন ওই পোর্টাল চালু হওয়ার কথা থাকলেও সিবিএসই এক্স হ্যান্ডলে জানায়, যান্ত্রিক ত্রুটির জন্য পোর্টাল চালু করা সম্ভব হচ্ছে না। ২ জুন, মঙ্গলবার সমাজমাধ্যমেই বোর্ড আবেদন পদ্ধতির বিশদ তথ্য জানিয়ে দেয়। দাবি করা হয়, পোর্টাল খুলে গিয়েছে। সংশ্লিষ্ট পোর্টাল মারফত পড়ুয়ারা নম্বর যাচাই, উত্তরপত্রের প্রতিলিপি সংগ্রহ এবং পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, পোর্টাল চালু হওয়ার পর আবেদনের চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন অনেকেই। সমাজমাধ্যমে ইতিমধ্যেই এ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন পড়ুয়াদের একাংশ। কোনও কোনও পড়ুয়ার দাবি,

Advertisement

উত্তরপত্রের নম্বর নিয়ে আপত্তি জানাতে চান তাঁরা। কিন্তু সঠিক বিকল্প বেছে নিতে সমস্যা হচ্ছে। আবার অনেকের অভিযোগ, পোর্টালটি ঠিক মতো কাজ করছে না। আবেদনের জন্য প্রবেশই করতে পারেনি তাঁরা। যদিও সংশ্লিষ্ট পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

উল্লেখ্য, ১ জুনও পোর্টাল নিয়ে এই সমস্যায় পড়েছিলেন পড়ুয়ারা। সে দিন দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পোর্টালে একটি বার্তা দেখা গিয়েছে— ‘আন্ডার মেনটেন্যান্স’।

ঘটনার জেরে উদ্বেগ বাড়ছে পড়ুয়াদের মধ্যে। ৪ লক্ষেরও বেশি পড়ুয়া পুনর্মূল্যায়নের দিকে তাকিয়ে রয়েছেন। কারণ এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাঁরা স্নাতকে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement