Baduria TMC Leader Death

ময়লা ফেলার গাড়ি বিক্রি করে অর্থ আত্মসাতে অভিযুক্ত, বাড়িতে আত্মঘাতী তৃণমূলের সেই পঞ্চায়েত প্রধান!

মঙ্গলবার সকালে প্রতিবেশীরা জানতে পারেন, জাহিদুল বাড়িতে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে প্রধানের বাড়িতে যায় পুলিশ। ঝুলন্ত অবস্থায় প্রৌঢ়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১০:৫৬
Share:

বাড়ি থেকে পঞ্চায়েত প্রধানের দেহ উদ্ধার হয়েছে। —নিজস্ব চিত্র।

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ি থেকে। মৃতের নাম জাহিদুল হক বৈদ্য। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, আত্মহত্যা করেছেন তিনি।

Advertisement

জাহিদুলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা শুরু হয়েছিল। গত ৩১ মে এলাকার মানুষজন অভিযোগ করেছিলেন, স্বচ্ছ ভারত মিশনের ১২টি অত্যাধুনিক ব্যাটারি চালিত ময়লা ফেলার গাড়ি বিক্রি করে অর্থ আত্মসাৎ করে দিয়েছেন প্রধান।

ওই নিয়ে জাহিদুলের বাড়িতেও বিক্ষোভ করেন এলাকাবাসী। থানায় অভিযোগ দায়ের হয়। পঞ্চায়েত প্রধানের গ্রেফতারের দাবিতে সরব হন প্রায় সকলেই। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। সেই সময় জাহিদুলকে পাওয়া যাচ্ছিল না।

Advertisement

মঙ্গলবার সকালে প্রতিবেশীরা জানতে পারেন, জাহিদুল বাড়িতে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে প্রধানের বাড়িতে যায় পুলিশ। ঝুলন্ত অবস্থায় প্রৌঢ়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, জাহিদুল আর্থিক সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি বৈবাহিক জীবনে অশান্তি চলছিল। তবে কী কারণে মৃত্যু, আত্মহত্যা কি না, নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement