Vodafone-Idea

বকেয়া কমতে পারে ৬৫ শতাংশ পর্যন্ত, শুনেই বাড়ল ভি-এর শেয়ারের দর

ভি-র এই খবরে এ দিন সংস্থার শেয়ার দর ১% উঠেছে। উল্লেখ্য, সরকারের কাছে স্পেকট্রাম বাবদ সংস্থার বকেয়া ৮৯ হাজার কোটি টাকার বেশি।

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ০৯:৫৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোডাফোন-আইডিয়ার (ভি) পাহাড়প্রমাণ বকেয়া অনেকটা কমে যেতে পারে বলে খবর সূত্রের। বৃহস্পতিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, ভি-এর মূল বকেয়ার ৬০%-৬৫% পর্যন্ত কমার পরামর্শ দিতে পারে টেলিকম বিভাগের (ডট) তৈরি বিশেষ কমিটি। ৩১ মার্চের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার কথা তাদের। ভি-র এই খবরে এ দিন সংস্থার শেয়ার দর ১% উঠেছে। উল্লেখ্য, সরকারের কাছে স্পেকট্রাম বাবদ সংস্থার বকেয়া ৮৯ হাজার কোটি টাকার বেশি। জরিমানা ও সুদ মিলিয়ে এই অঙ্ক প্রায় ২ লক্ষ কোটি। তবে সূত্রের দাবি, এয়ারটেল ও টাটা টেলিকমের বকেয়া মকুবের আর্জি নিয়ে আইনি পরামর্শ চেয়েছে ডট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন