—প্রতিনিধিত্বমূলক ছবি।
ডিজ়িটাল অ্যারেস্ট, আর্থিক জালিয়াতির মতো ঘটনা রুখতে এ বার মোবাইলের সিম কেনার সময়ে আঙুলের ছাপ, চোখের মণির মতো বায়োমেট্রিক তথ্য দেওয়া বাধ্যতামূলক করার পথে কেন্দ্র। সম্প্রতি টেলিকম বিভাগের (ডট) পক্ষ থেকে প্রতিটি সংস্থাকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, তাদের ন’মাসের মধ্যে এই নিয়ম আনতে বলা হয়েছে। লক্ষ্য, ২০২৭ সালের মধ্যেই দেশজুড়ে এই প্রক্রিয়া চালু করা।
সম্প্রতি সিম কেনা নিয়ে বৈঠকে বসেছিল স্বরাষ্ট্র মন্ত্রক, ডট-সহ সংশ্লিষ্ট সব পক্ষ। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশে ডট জানিয়েছে, বর্তমানে প্রতি ব্যক্তি সর্বাধিক ৯টি সিম কিনতে পারেন এবং এক দিনে কোনও ব্যক্তি একটি সিম নিতে পারেন। এই নিয়ম কড়া ভাবে কার্যকর করতে হলে বায়োমেট্রিক তথ্যকে প্রমাণ হিসেবে ব্যবহার করা জরুরি। কে কতগুলি সিম নিচ্ছেন, সেটা স্পষ্ট হবে। বর্তমানে টেলি সংস্থাগুলি এই তথ্য খতিয়ে দেখতে পারে শুধুমাত্র একটি লাইসেন্সপ্রাপ্ত এলাকা বা সার্কলের মধ্যে। কিন্তু ডটের পরামর্শ, এই তথ্য সারা দেশের সব সার্কলের মধ্যে আদানপ্রদান করতে হবে। যাতে সকলেই তা দেখতে পারেন। একই সঙ্গে জালিয়াতি চিহ্নিত করতে সংস্থাগুলিকে তিন মাসের মধ্যে কৃত্রিম মেধা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে