টেড টার্নার। —ফাইল চিত্র।
প্রয়াত হয়েছেন সিএনএন চ্যানেলের প্রতিষ্ঠাতা টেড টার্নার। গণমাধ্যমের অত্যন্ত খ্যাতনামা এই ব্যক্তিত্বের বয়স হয়েছিল ৮৭ বছর। ১৯৮০ সালে চলমান সংবাদ চ্যানেল হিসেবে কেব্ল নিউজ় নেটওয়ার্ক চালু করেন তিনি। যা শীঘ্রই গণমাধ্যমের একটি কেন্দ্রীয় অংশ হয়ে ওঠে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে ‘সম্প্রচার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং আমার একজন বন্ধু’ হিসাবে শ্রদ্ধা জানিয়েছেন। সিএনএন-এর বর্তমান সিইও এবং চেয়ারম্যান মার্ক থম্পসন বলেন, ‘‘টার্নার সেই মহীরুহ, যার কাঁধে ভর করে আমরা দাঁড়িয়ে আছি। টেড ছিলেন একজন অত্যন্ত সক্রিয় ও নিবেদিতপ্রাণ নেতা। যিনি সব সময় নিজের অনুমানকে বিশ্বাস করতে এবং নিজের বিচারবুদ্ধির উপরে আস্থা রাখতে ইচ্ছুক ছিলেন।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে