Swasthya Sathi Scheme

পালা বদলের জেরে স্বাস্থ্যসাথী নিয়ে সংশয়, সমস্যায় রোগী

বৃহস্পতিবার এক মহিলা অ্যাপেনডিক্স অস্ত্রোপচারের জন্য একটি নার্সিংহোমে গেলে তাঁকে ভর্তি না নিয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

সীমান্ত মৈত্র   , বিতান ভট্টাচার্য

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ০৯:৪১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে তৃণমূল সরকারের চিকিৎসা বিমা ‘স্বাস্থ্যসাথী’র পরিষেবা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলিতে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করেছেন উপভোক্তারা। উত্তর শহরতলি-সহ উত্তর ২৪ পরগনার সর্বত্রই রাজ্য সরকারের এই স্বাস্থ্যবিমার পরিষেবা মেলা নিয়ে প্রশ্ন উঠেছে।

বনগাঁ, বসিরহাট, হাড়োয়া, দেগঙ্গার নার্সিংহোম মালিকদের অনেকেই বলছেন, ‘‘সরকার পরিবর্তনের জেরে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা সরকারি কোষাগার থেকে যদি আটকে দেওয়া হয়, তাহলে লোকসানের বোঝা অনেক বাড়বে।’’ গাইঘাটার আংরাইল এলাকার নার্সিংহোম মালিক দুলাল সরকার বলেন, “এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা বন্ধ করার কোনও সরকারি নির্দেশ আসেনি। কিন্তু আমরা এখনই ঝুঁকি নিতে চাইছি না। চিকিৎসকেরাও অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার করতে চাইছেন না। তাঁদের আশঙ্কা, টাকার বিল সরকার যদি না মেটায়। খুব জরুরি ছাড়া স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আসা রোগীদের অনেক ক্ষেত্রেই দু’একদিন পরে আসতে বলা হচ্ছে।’’

এই অনিশ্চয়তার জেরে রোগীরাই সমস্যায় পড়েছেন। বৃহস্পতিবার এক মহিলা অ্যাপেনডিক্স অস্ত্রোপচারের জন্য একটি নার্সিংহোমে গেলে তাঁকে ভর্তি না নিয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

ব্যারাকপুরের শিল্পাঞ্চলের অধিকাংশ নার্সিংহোমের মালিকই জানিয়েছেন, স্বাস্থ্য দফতর জানিয়েছে, সরকারি স্বাস্থ্যবিমা বন্ধ হবে না। ‘স্বাস্থ্যসাথী’ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নাম ছিল। এ বার কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পই স্বাস্থ্যবিমা হিসেবে সার্বিক ভাবে চালু হতে চলেছে। নাম বদলালেও স্বাস্থ্যসাথীর উপভোক্তারা সেই পরিষেবা পাবেন। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি সুপার স্পেশালিটি নার্সিংহোমের মালিক বিশ্বজিৎ রায় বলেন, ‘‘আমরা কেউই সরকারি স্বাস্থ্যবিমার পরিষেবা বন্ধ করিনি। অনেকে ডায়ালেসিসের জন্য আসেন, অনেকের কাছে চিকিৎসার টাকা নেই। স্বাস্থ্য পরিষেবা এ ভাবে বন্ধ রাখা বেআইনি।’’

জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, ‘‘স্বাস্থ্যসাথী বন্ধ হয়নি। বিমার নাম বদলে আয়ুষ্মান ভারত হবে। নতুন সরকার গঠন হলে পরিষেবার মান আরও উন্নত হবে। কেউ তো বন্ধ করার কথা বলেওনি। অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। আমাদের কাছে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন