Vande Bharat

তৈরি হবে বন্দে ভারত আর মেট্রোর কোচ, হুগলিতে নতুন কারখানা জুপিটারের

টিটাগড় রেল সিস্টেমের উত্তরপাড়ার কারখানায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোচ নির্মাণের প্রক্রিয়া বছর দেড়েক আগেই শুরু হওয়ার কথা শোনা গিয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৮:০৬
Share:

—প্রতীকী চিত্র।

কলকাতা ভিত্তিক জুপিটার ওয়াগন হুগলিতে বন্দে ভারত এবং মেট্রোর কোচ তৈরির কারখানা গড়তে চলেছে। শুক্রবার এক্স-এ এই কথা জানান, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের রেল শিল্প আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক ছোঁয়ার মুখে।

তবে প্রশ্ন উঠেছে, টিটাগড় রেল সিস্টেমের উত্তরপাড়ার কারখানায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোচ নির্মাণের প্রক্রিয়া বছর দেড়েক আগেই শুরু হওয়ার কথা শোনা গিয়েছিল। তবে, ওই কারখানা থেকে এখনও নতুন ট্রেনের রেক বেরিয়ে আসেনি। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, সারা দেশে জুপিটার ওয়াগনের আটটি কারখানা রয়েছে। এ রাজ্যে রয়েছে কলকাতার তারাতলা এবং হুগলির ব্যান্ডেলে। এ বার ওই হুগলিতেই বন্দে ভারত এবং মেট্রোর কোচ তৈরির কারখানা গড়া হবে বলে জানিয়েছেন লকেট। সূত্রের খবর যাত্রিবাহী ট্রেনের কোচ নির্মাণের জন্য নতুন কারখানা তৈরি করার কথা। সেখানেই বন্দে ভারত ও মেট্রোর কোচ বানাতে চাইছে তারা। যদিও কোথায়, তা জানা যায়নি। সংস্থা যৌথ উদ্যোগে অন্য একটি বিদেশি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বন্দে ভারত এক্সপ্রেসের পেটা লোহার চাকা তৈরি করছে। জুপিটারের দাবি, ২০২৯-এর মধ্যে তারা নিজেদের আয়কে ১০ হাজার কোটি টাকায় নিয়ে যেতে চায়।

লকেট এক্সে পশ্চিমবঙ্গের রেল শিল্পে বিনিয়োগের ঘোষণা নিয়ে করা কেন্দ্রীয় সরকারের পোস্টার জুড়ে লিখেছেন, ‘টিটাগড় রেল সিস্টেমের উত্তরপাড়া কারখানায় ইতিমধ্যেই পুরোদমে কাজ চলছে। পশ্চিমবঙ্গ দ্রুত রেলের অত্যাধুনিক ‘রোলিং স্টক’ তৈরির কেন্দ্র হিসেবে উঠে আসছে। যা লগ্নি আনছে, তৈরি করছে দক্ষ কর্মীদের কাজের জায়গা এবং পোক্ত হচ্ছে ভারতীয় রেলের পরিকাঠামো।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন