Share Market

হরমুজ় নিয়ে দড়ি টানাটানিতে দোটানায় বাজার, বেশ কিছুটা পড়ল টাকার দাম

বিদেশি মুদ্রা লেনদেনকারীদের দাবি, আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে তৈরি হওয়া এই সংঘাত টাকাকে চাপের মুখে ফেলেছে। কারণ, এই বিরোধের জেরেই ফের বন্ধ হয়েছে হরমুজ় প্রণালী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৮:৪৬
Share:

— প্রতীকী চিত্র।

নতুন করে উদ্বেগ মাথাচাড়া দিয়েছে পশ্চিম এশিয়ায়। আর তা-ই ফের বাড়িয়ে দিয়েছে ডলারের চাহিদা। ফলে সোমবার বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের মুদ্রার সাপেক্ষে তার দাম বেড়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে ভারতও। টাকাকে টেনে নামিয়ে এ দিন এক ডলার বেড়েছে ২৫ পয়সা। দাঁড়িয়েছে ৯৩.১৬ টাকায়।

বিদেশি মুদ্রা লেনদেনকারীদের দাবি, আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে তৈরি হওয়া এই সংঘাত টাকাকে চাপের মুখে ফেলেছে। কারণ, এই বিরোধের জেরেই ফের বন্ধ হয়েছে হরমুজ় প্রণালী। সংশ্লিষ্ট মহলের মতে, এর ফলে বিশ্ব বাজারে পণ্যের জোগানশৃঙ্খল মেরামত হওয়া দূর অস্ত, আরও বেশি ধাক্কা খেতে পারে। মুদ্রা বাজারের তথ্য অনুযায়ী, সকালে লেনদেন শুরুর সময় এক ডলার ৯২.৭৩ টাকা ছিল। এক সময় দিনের সর্বনিম্ন দাম ৯২.৭০ হয়। বাজার বন্ধ হওয়ার আগে দিনের সর্বোচ্চ হিসেবে ছোঁয় ৯৩.২৪ টাকা। তার পরেই এক ডলার থিতু হয় ৯৩.১০ টাকায়।গত বৃহস্পতিবার ডলারের দাম ১৯ পয়সা নামার পরে শুক্রবার পড়ে গিয়েছিল আরও ২৮ পয়সা। ফলে বেশ খানিকটা চাঙ্গা হয় ভারতীয় মুদ্রা। ডলার নামে ৯২.৯১ টাকায়।সেখান থেকেই সোমবার ডলারের এই ২৫ পয়সা লাফ।

বিশেষজ্ঞদের দাবি, এটা প্রত্যাশিতই ছিল। কারণ, হরমুজ় খুলেছিল, পরিস্থিতি ইতিবাচক হয়েছিল। ইরান আবার হরমুজ় বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করায় পরিস্থিতি ফের বিগড়োচ্ছে। আন্তর্জাতিক আর্থিক বাজারে ঝুঁকি বেড়েছে। উন্নয়নশীল দেশের মুদ্রাগুলির উপর আবার আস্থা কমতে শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন