Share Market

তিন ব্যাঙ্কের মাধ্যমে ডলার বিক্রি শীর্ষ ব্যাঙ্কের, সামান্য উঠল টাকার দাম

এ দিন মুদ্রা বাজার খোলার আগেই তিনটি ব্যাঙ্কের মাধ্যমে বাজারে ডলার বিক্রি করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। তাতেই ন’দিন পড়ার পরে মাথা তুলেছে ভারতীয় মুদ্রা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ০৯:২৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মাত্র ১৩৫ পয়েন্ট পড়েছে সেনসেক্স। কিন্তু বৃহস্পতিবার পড়ার আগে দিনভর অস্থির ওঠানামা করেছে প্রায় ৯৫০। শেষে দাঁড়িয়েছে ৭৫,১৮৩.৩৬ অঙ্কে। অন্য দিকে, টাকা এ দিন পুনরুদ্ধার করতে পেরেছে হারানো জমির কিছুটা। ডলার ৫০ পয়সা পড়ে হয়েছে ৯৬.৩৬ টাকা। আগের দিন ৯৭ টাকার কাছে পৌঁছেছিল। সূত্রের দাবি, এ দিন মুদ্রা বাজার খোলার আগেই তিনটি ব্যাঙ্কের মাধ্যমে বাজারে ডলার বিক্রি করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। তাতেই ন’দিন পড়ার পরে মাথা তুলেছে ভারতীয় মুদ্রা।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিক বলেন, ‘‘রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ডলার বিক্রির নির্দেশ দিয়েছিল আরবিআই। তাতে টাকার দুর্বলতা কিছুটা কাটে। তবে এই কৌশল সব সময় কাজ করবে না। মুদ্রা বাজারে টাকার দাম স্থির হওয়া উচিত চাহিদা-জোগানের নিরিখেই।’’ তবে বিশেষজ্ঞদের সকলেরই বক্তব্য, পশ্চিম এশিয়ার অশান্তি না মেটা পর্যন্ত টাকার দাম অস্থির থাকবে। অনিশ্চয়তা থাকবে শেয়ার বাজারেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন