—প্রতীকী চিত্র।
জাহাজের মাত্রাছাড়া ভাড়ায় রাশ টানতে নির্দেশিকা জারি করেছে নিয়ন্ত্রক ডি জি শিপিং। এ বার দাবি পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজ এবং কর্মী-নাবিকদের জন্য ব্যবস্থা নিক তারা। ভারতীয় মজদুর সঙ্ঘের (বিএমএস) নাবিক সংগঠনের অভিযোগ, দ্রুত নির্দেশিকা দরকার। বহু জীবন জড়িয়ে।
তাদের দাবি, ড্রোন ও মিসাইল হানায় হরমুজে বিভিন্ন জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। অন্তত তিন জন ভারতীয় নাবিক মারা গিয়েছেন। কর্মীদের সুরক্ষায় তাই ডি জি শিপিংয়ের হস্তক্ষেপ জরুরি। জাহাজের যাতায়াত, আক্রমণের মুখে পড়লে কোথায় কী ভাবে সাহায্য মিলবে তা নিয়ে নির্দেশিকা চান সংগঠনের কর্তা আর পি ভেট্টিল।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে