ন্যূনতম লগ্নি কমলো স্বর্ণ বন্ড প্রকল্পে

সোমবারই বাজারে আসছে চতুর্থ দফার গোল্ড বন্ড। ছোট লগ্নিকারীদের আর বেশি করে টানতে তার আগে প্রকল্পটিতে ন্যূনতম লগ্নির পরিমাণ কমাল কেন্দ্র। অর্থ মন্ত্রক জানিয়েছে, এতে ন্যূনতম ১ গ্রাম সোনা কেনা যাবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৬ ০২:০২
Share:

সোমবারই বাজারে আসছে চতুর্থ দফার গোল্ড বন্ড। ছোট লগ্নিকারীদের আর বেশি করে টানতে তার আগে প্রকল্পটিতে ন্যূনতম লগ্নির পরিমাণ কমাল কেন্দ্র। অর্থ মন্ত্রক জানিয়েছে, এতে ন্যূনতম ১ গ্রাম সোনা কেনা যাবে। আগে যা ছিল ৫ গ্রাম। তবে সর্বোচ্চ পরিমাণ আগের মতোই ৫০০ গ্রাম রাখা হয়েছে।

Advertisement

চতুর্থ দফার এই বন্ডের দাম ধার্য হয়েছে গ্রামে ৩,১১৯ টাকা। ব্যাঙ্কের শাখা, নির্দিষ্ট ডাকঘর ও স্টক হোল্ডিং কর্পোরেশন অব ইন্ডিয়া ছাড়াও তা কেনা যাবে এনএসই, বিএসই-র মতো স্টক এক্সচেঞ্জে। শেষ দিন ২২ জুলাই। ন্যূনতম লগ্নির সীমা কমায় আরও বেশি মানুষ এতে টাকা ঢালবেন বলে ধারণা বিশেষজ্ঞদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement