— প্রতীকী চিত্র।
ভারতীয় পণ্যকে আমেরিকার বাজারে অগ্রাধিকার দেওয়ানোর চেষ্টায় সে দেশের সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারত। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল সোমবার জানান, আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতায় সেখানে ভারতীয় পণ্য কী ভাবে অগ্রাধিকার পাবে, তা নিয়েই কথাবার্তা হচ্ছে। বাণিজ্য নিয়ে ওয়াশিংটনে আমেরিকার সঙ্গে ভারতের তিন দিনের আলোচনা হওয়ার কথা। গিয়েছে প্রতিনিধিদল। গত ৭ ফেব্রুয়ারি বাণিজ্যচুক্তির খসড়া প্রকাশিত হয়েছিল। তারপর থেকে অবশ্য বিদেশি পণ্যে শুল্ক বসানো নিয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে আমেরিকায়। এখন সেই প্রেক্ষাপটে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনাই লক্ষ্য ভারত ও আমেরিকার প্রতিনিধিদের। ভারতে আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদল এই সপ্তাহে ওয়াশিংটনে এসে পৌঁছবে। আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে এটি একটি বিশাল পদক্ষেপ।’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে