—প্রতীকী চিত্র।
অশোধিত তেল এবং কোক কয়লার মতো জরুরি পণ্যের আমদানির জন্য ভারত নতুন বাজার খুঁজছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। সেই লক্ষ্যে আমেরিকা থেকে উন্নত মানের কোক কয়লা কিনতে সরকার আগ্রহী বলেও জানান তিনি। ভারতীয় পণ্যে আমেরিকার চড়া শুল্কের মধ্যে দাঁড়িয়ে ইতিমধ্যেই সে দেশ থেকে তেল কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে নয়াদিল্লি। এই অবস্থায় গয়ালের দাবি, দেশের আর্থিক বৃদ্ধির জন্য জরুরি বিভিন্ন পণ্য রফতানির ক্ষমতা রয়েছে আমেরিকার। বিশেষত, কৃত্রিম মেধা-সহ বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে। উল্লেখ্য, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির খসড়াতেও ডোনাল্ড ট্রাম্পের দেশ থেকে ৫০,০০০ কোটি ডলারের পণ্য রফতানিতে ভারত আগ্রহী বলে জানানো হয়েছিল।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে