Share Market

পশ্চিম এশিয়ার যুদ্ধের আকাশে সামান্য আশার আলো দেখেই চাঙ্গা শেয়ারবাজার, উঠল টাকাও

গত সপ্তাহে টাকাকে তলানিতে নামিয়ে এক ডলার ৯৭ টাকার দোরগোড়ায় পৌঁছেছিল। তার পরে রিজ়ার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপে তার দাম কিছুটা বেড়েছে। সোমবার দুর্বলতা আরও একটু কাটল। ৩৪ পয়সা কমে ডলার হল ৯৫.২৬ টাকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০৭:১৫
Share:

— প্রতীকী চিত্র।

আমেরিকা-ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৮ ডলারের নীচে নেমে যাওয়ায় লাফ দিল ভারতের শেয়ার বাজার। সেনসেক্স ১০৭৩.৬১ পয়েন্ট (১.৪২%) বেড়ে ৭৬,৪৮৮.৯৬ হল। নিফ্‌টি ৩১২.৪০ (১.৩২%) উঠে থিতু হয়েছে ২৪,০৩১.৭০ অঙ্কে। এ দিন ভারত পেট্রলিয়াম কর্পোরেশন (বিপিসিএল) ও হিন্দুস্তান পেট্রলিয়াম কর্পোরেশন (এইচপিসিএল), ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)— তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থার শেয়ারের দামই ছিল ঊর্ধ্বমুখী।

অন্য দিকে, গত সপ্তাহে টাকাকে তলানিতে নামিয়ে এক ডলার ৯৭ টাকার দোরগোড়ায় পৌঁছেছিল। তার পরে রিজ়ার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপে তার দাম কিছুটা বেড়েছে। সোমবার দুর্বলতা আরও একটু কাটল। ৩৪ পয়সা কমে ডলার হল ৯৫.২৬ টাকা। বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাজারে তেলের দাম কমে যাওয়া এর অন্যতম কারণ।

বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি স্তিমিত হওয়ায় বাজারের আশা যুদ্ধ-বিরতি বাড়বে। এর প্রেক্ষিতে হরমুজ় প্রণালী খুললে তেলের সঙ্কট অনেকাংশে কমে যাবে, যা আমাদের অর্থনীতির এক বড় সমস্যা। বাজারে টানা পতনের ফলে বহু ভাল শেয়ারের দাম যেখানে এসে দাঁড়িয়েছে, তা-ও লগ্নিকারীদের পুঁজি বিনিয়োগে উৎসাহিত করছে। তবে ভূ-রাজনৈতিক পরিস্থিতি যতদিন না পুরোপুরি শান্ত হচ্ছে, ততদিন অস্থিরতা রয়ে যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন