News Of The Day

তিন জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। বিধানসভায় যাবেন স্পিকার। হাই কোর্টে জাহাঙ্গির মামলা। আইপিএল। আর কী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিন জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। আজ কল‍্যাণীতে নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলার প্রশাসনকে নিয়ে এই বৈঠক করবেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০৮:০১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিন জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। আজ কল‍্যাণীতে নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলার প্রশাসনকে নিয়ে এই বৈঠক করবেন তিনি।

বিধানসভায় আসবেন স্পিকার রথীন্দ্র নাথ বসু। উপযুক্ত বিধায়ক সংখ্যা থাকলেও, বিরোধী দলের মর্যাদা পায়নি তৃণমূল। কিন্তু বিধানসভার সচিবালয়ের কাছে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় চিঠি দিয়ে আবেদন জানিয়েছেন। সেই আবেদনের নিষ্পত্তি হতে পারে বলে মনে করছে বিধানসভার সচিবালয়ের একাংশ।

Advertisement

ভোটে কারচুপির অভিযোগে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় রক্ষাকবচ যে তিনি হাই কোর্টের দ্বারস্থ হন। গত সপ্তাহে বিচারপতি সৌগত ভট্টাচার্য জাহাঙ্গীরকে অন্তর্ভুক্তি রক্ষাকবচ দেন। আদালত জানিয়েছিল ভোট শেষ না হওয়া পর্যন্ত রক্ষা কবজ বহাল থাকবে তৃণমূল প্রার্থীর। আজ ওই মামলাটির আবার শুনানি রয়েছে হাই কোর্টে। আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।

আজ দিল্লিতে বসছে চতুর্দেশীয় জোট কোয়াডের বিদেশমন্ত্রীদের সম্মেলন। বৈঠকে থাকবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং। পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং বিশ্বব্যাপী জ্বালানি উদ্বেগের মাঝে এই বৈঠক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রুবিয়ো গত তিন দিন ধরে ভারতেই রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ইতিমধ্যে পৃথক বৈঠক সেরেছেন তিন। আজ রুবিয়োর চার দিনের ভারত সফরের শেষ দিন। কোয়াড সম্মেলন এবং রুবিয়োর ভারত সফরে কূটনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে আজ।

প্রথম দল হিসেবে এ বারের আইপিএলের ফাইনালে উঠবে কোন দল? জানা যাবে আজ। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাত টাইটান্স। গত বারের চ্যাম্পিয়ন বিরাট কোহলির বেঙ্গালুরু এ বারও কি ফাইনালে উঠতে পারবে? না কি গুজরাত তিন বছর পর আবার ফাইনালে উঠবে? আজ যারা হারবে, তাদের সামনে ফাইনালে ওঠার আরও একটা সুযোগ থাকবে। প্লে-অফের প্রথম ম্যাচ ধরমশালায় সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

হাঁসফাঁস গরমে স্বস্তির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা এবং আশপাশের এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে চলতি সপ্তাহেই। তাতে গরমও কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement