মহীন্দ্রার প্রথম পেট্রোল গাড়ি ‘কেইউভি ১০০’

সন্ধিক্ষণ। ‘কেইউভি ১০০’। মহীন্দ্রার সবচেয়ে ছোট এসইউভি গাড়ি। এবং প্রথম পেট্রোল গাড়ি।

Advertisement

দেবপ্রিয় সেনগুপ্ত

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৬ ০২:৪৪
Share:

সন্ধিক্ষণ।

Advertisement

‘কেইউভি ১০০’। মহীন্দ্রার সবচেয়ে ছোট এসইউভি গাড়ি। এবং প্রথম পেট্রোল গাড়ি।

গাড়ি শিল্পের মতে, আশির দশকে ভারতের গাড়ি বাজারের সন্ধিক্ষণ ছিল মারুতি-সুজুকির ‘মারুতি-৮০০’। টাটা মোটরসের ন্যানো, ফোর্ড মোটরের ইকো-স্পোর্ট, মহীন্দ্রার স্করপিও আনাকেও পরবর্তী পর্যায়ে নির্মাতা সংস্থাগুলি নানা কারণে সন্ধিক্ষণ হিসেবে দাবি করেছে। তরুণ প্রজন্মকে নিশানা করে শুক্রবার পুণের কাছে চাকনের কারখানায় পেট্রোলচালিত ‘কেইউভি ১০০’ এনে এটিকে আর একটি সন্ধিক্ষণ হিসেবে দাবি করল ভারতের বৃহত্তম এসইউভি নির্মাতা মহীন্দ্রা। তবে ডিজেল ইঞ্জিনেও মিলবে গাড়িটি। কলকাতায় পেট্রোলচালিত গাড়ির দাম শুরু ৪.৭০ লক্ষ টাকা থেকে। ডিজেলের ৫.৫২ লক্ষ। গাড়িটি তৈরি করতে মহীন্দ্রা চার বছর ধরে চাকনে ১,২০০ কোটি ঢেলেছে।

Advertisement

ভারত ছোট গাড়ির বাজার— এই প্রচলিত ধারণার মূল ভিত্তি ছিল মারুতি-সুজুকির গাড়ি। পরে বৃদ্ধির হার ওঠা ও দেশের তরুণ প্রজন্মের হাত ধরে সেই মানসিকতা বদলায়। মহীন্দ্রা-কর্তাদের মতে, গত তিন বছরে ইউটিলিটি ভেহিকল (ইউভি) বা বড় যাত্রী গাড়ি বিক্রি বৃদ্ধির হার ৫১%, যার মধ্যে এসইউভি বা স্পোর্টস ইউটিলিটি ভেহিকল-এর চাহিদা বেশি। এখন আবার ৪ মিটারের চেয়ে ছোট কমপ্যাক্ট এসইউভি-র চাহিদা বাড়ছে। মূল কারণ, এটিতে উৎপাদন শুল্ক কম পড়ে। সম্প্রতি ‘টিউভি ৩০০’ গাড়িটি এনে সেই বাজারে পা রেখেছে মহীন্দ্রা। এ বার এল তাদের আরও ছোট এসইউভি ‘কেইউভি ১০০’।

মহীন্দ্রা কর্তা আনন্দ মহীন্দ্রা শুক্রবার আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সে বললেন, দু’টি কারণে গাড়ির বাজার বাড়ছে। শহুরে জীবনে ওলা-উবেরের জমানা নতুন বাজার তৈরি করছে। এবং তরুণ প্রজন্ম, নিজের গাড়ি চালানো যাঁদের শখ, তাঁদের জন্য গাড়ি আনা।

আর সেটাকেই কাজে লাগানোর কথা এ দিন বার বার বলেন মহীন্দ্রার এগ্‌জিকিউটিভ ডিরেক্টর পবন গোয়েন্‌কা, প্রেসিডেন্ট ও চিফ এগ্‌জিকিউটিভ প্রবীণ শাহ প্রমুখ। পবনবাবু জানান, স্থায়ী চাকরি পাওয়া তরুণদের কথা ভেবেই গাড়িটি তৈরি। তেমনই প্রবীণবাবুর দাবি, ছোট গাড়ির চাহিদা কমছে। তাঁদের হিসেবে, এখন তরুণদের গ্যারাজে ৫১% ছোট গাড়ি বা হ্যাচব্যাক, ৩০% সেডান ও ১৯% এসইউভি থাকলেও, চাহিদার ক্ষেত্রে সেই হিসেব যথাক্রমে ১৬, ৩৩ ও ৫১%।

বস্তুত, সেই বাজার ধরার জন্যই কার্যত হ্যাচব্যাকের বাজারে থাবা বসাতে একেবারে ছোট এসইউভি— কেইউভি ১০০ আনল মহীন্দ্রা। সংস্থার দাবি, ছোট গাড়ির মধ্যে কমপ্যাক্ট (সুইফট, গ্র্যান্ড আই ১০) ও সুপার কমপ্যাক্ট (সুইফট ডিজায়ার, আই ২০) গাড়ির বাজার বছরে প্রায় এক লক্ষ। যা এটির নিশানা। তরুণদের আগ্রহী করতে রেনো-র ক্যুইডের মতোই এই গাড়িটির উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি ‘ওয়েবকাস্ট’ করেছে মহীন্দ্রা। আবার ফ্লিপকার্ট, কার অ্যান্ড বাইক, এম২অল-এর মতো ই-কমার্সের বাজারে তা বুকও করা যাবে।

গাড়িটিতে চালক-সহ ৫ বা ৬ জন বসতে পারেন। কারণ প্রিমিয়ার ও অ্যাম্বাস্যাডরের পরে এতে গিয়ার ফের স্টিয়ারিং-এর পাশে, ড্যাশবোর্ডের উপর। সামনের আসনে চালক-সহ তিনজন বসার সুযোগ পাবেন। তবে চাইলে সামনের সেই মাঝের আসন না নিয়ে দুটি আলাদা আসনও নেওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement