Induction Prices

ইন্ডাকশনের ব্যবহার বাড়াতে উৎসাহ, এ বার যন্ত্রাংশে শুল্ক কমানোর পথে কেন্দ্র

শিল্পোন্নয়ন ও অভ্যন্তরীণ বাণিজ্য দফতর ইতিমধ্যেই হ্যাভেলস বা টিটিকে প্রেস্টিজ়ের মতো সংস্থাগুলিকে ইনডাকশন উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে। এই ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহার থেকে শুরু করে মানের কঠোর নিয়ম সংক্রান্ত নির্দেশিকা কার্যকরের সিদ্ধান্ত কিছু দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ০৬:১৭
Share:

— প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ার সঙ্কটের মধ্যে রান্নার গ্যাসের জোগান সমস্যা যুঝতে দেশের মানুষকে বারবারই ইনডাকশন কুকার ব্যবহারের আহ্বান জানাচ্ছে কেন্দ্র। দেশে তার উৎপাদন বৃদ্ধিতেও জোর দিচ্ছে তারা। সরকারি এক কর্তার দাবি, এ বার আমজনতাকে স্বস্তি দিতে সরাসরি পণ্যটির বিভিন্ন যন্ত্রাংশের আমদানি শুল্ক কমানোর কথা ভাবছে মোদী সরকার। দাম আরও সাধ্যের মধ্যে এনে চাহিদা-জোগানের ভারসাম্য বজায় রাখতে এই কুকটপগুলির উপরে জিএসটি ১৮% থেকে কমিয়ে ৫% করার সুপারিশ করেছে শিল্প ও বাণিজ্য মন্ত্রকও।

শিল্পোন্নয়ন ও অভ্যন্তরীণ বাণিজ্য দফতর ইতিমধ্যেই হ্যাভেলস বা টিটিকে প্রেস্টিজ়ের মতো সংস্থাগুলিকে ইনডাকশন উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে। এই ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহার থেকে শুরু করে মানের কঠোর নিয়ম সংক্রান্ত নির্দেশিকা কার্যকরের সিদ্ধান্ত কিছু দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। ওই কর্তার বক্তব্য, ভারতের ইন্ডাকশন কুকার উৎপাদন হয় মূলত যন্ত্রাংশ জুড়ে। এর গুরুত্বপূর্ণ চারটি মূল যন্ত্রাংশের মধ্যে ‘আইজিবিটি’ সেমিকন্ডাক্টর সাধারণত জার্মানি বা জাপান থেকে আমদানি করতে হয়। রান্নার গ্যাসের সঙ্কটের কারণে বাজারে ইন্ডাকশনের চাহিদা এবং দাম অনেক বেড়ে গিয়েছে। যন্ত্রাংশের আমদানি শুল্ক কমলে এই কুকার তৈরির খরচ কমবে এবং সাধারণ মানুষের কাছে এটি আরও সস্তায় ও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন