রিজার্ভ ব্যাঙ্কে নয়া ডেপুটি গভর্নর

রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হলেন এন এস বিশ্বনাথন। আগামী তিন বছর এই পদে থাকবেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০২:০৪
Share:

রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হলেন এন এস বিশ্বনাথন। আগামী তিন বছর এই পদে থাকবেন তিনি। এখন বিশ্বনাথন শীর্ষ ব্যাঙ্কের এগ্‌জিকিউটিভ ডিরেক্টর। মঙ্গলবার জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, ৩ জুলাই ডেপুটি গভর্নরের পদ থেকে অবসর নেবেন হারুন আর খান। তাঁরই জায়গায় আসছেন বিশ্বনাথন।

Advertisement

প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক গভর্নরের নেতৃত্বাধীন কমিটি নয়। এই প্রথম শীর্ষ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বাছাই করেছে ক্যাবিনেট সচিবের নেতৃত্বাধীন কমিটি। যার সদস্য হিসেবে রয়েছেন শীর্ষ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement