Atal Pension Yojana

বাড়তে পারে অটল পেনশনের ঊর্ধ্বসীমা, শুরু আলোচনা

অটল পেনশনে যোগ দেওয়ার বয়স ১৮-৪০ বছর। পেনশনের অঙ্ক এবং গ্রাহকের বয়সের নিরিখে প্রিমিয়াম ৪২ থেকে ১৪৫৪ টাকা। যেমন, ১৮ বছর বয়সে প্রকল্পে যোগ দিয়ে মাসে ১০০০ টাকা পেনশন চাইলে মাসিক প্রিমিয়াম ৪২ টাকা। ৫০০০ টাকা পেতে ২১০ টাকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৭:৫৩
Share:

— প্রতীকী চিত্র।

অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক সুরক্ষার প্রকল্প হিসাবে ২০১৫-এ চালু হয় অটল পেনশন যোজনা (এপিওয়াই)। এ বার ওই পেনশনের ঊর্ধ্বসীমা বাড়ানোর বিষয়টি ভেবে দেখছে পেনশন তহবিল নিয়ন্ত্রক পিএফআরডিএ। সংস্থার চেয়ারম্যান এস রামন জানান, ওই সীমা মাসে ৫০০০ টাকা। যা বাড়ানোর দাবি উঠেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, অটল পেনশনে মাসে ১০০০ থেকে ৫০০০ টাকা মেলে। মূল্যবৃদ্ধির নিরিখে যার গুরুত্ব ক্রমশ কমছে। তবে এপিওয়াই-এর বার্ষিক সভায় রামন বলেন, “চটজলদি কিছু করা যাবে না। প্রকল্পে সরকারি অনুদান রয়েছে। তাই পেনশন বৃদ্ধির খরচ-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে পিএফআরডিএ নিয়মিত যোগাযোগ রাখছে অর্থ মন্ত্রকের অধীন আর্থিক পরিষেবা বিভাগের (ডিএফএস) সঙ্গে।”

অটল পেনশনে যোগ দেওয়ার বয়স ১৮-৪০ বছর। পেনশনের অঙ্ক এবং গ্রাহকের বয়সের নিরিখে প্রিমিয়াম ৪২ থেকে ১৪৫৪ টাকা। যেমন, ১৮ বছর বয়সে প্রকল্পে যোগ দিয়ে মাসে ১০০০ টাকা পেনশন চাইলে মাসিক প্রিমিয়াম ৪২ টাকা। ৫০০০ টাকা পেতে ২১০ টাকা। প্রিমিয়াম এক মাসে, তিন মাসে বা ছ’মাসে তা দেওয়া যায়।গ্রাহকের অ্যাকউন্ট থেকে কেটে নেওয়া হয়। ৬০ বছর বয়সের পরে পেনশন চালু হয়। আয়করদাতারা এই প্রকল্পের সুবিধা পান না।

এ দিকে অটল পেনশন যোজনায় বেশি অঙ্কের পেনশন পাওয়ার জন্য আবেদনের সংখ্যা বাড়াতে ব্যাঙ্ক এবং নির্দিষ্ট আর্থিক সংস্থাগুলিকে উদ্যোগী হতে বলেছে ডিএফএস। আর্থিক পরিষেবা সচিব এম নাগারাজু বলেন, ‘‘এতে ন্যূনতম পেনশন ১০০০ টাকা। তা পাওয়ার জন্যই বেশি আবেদন জমা পড়ে। গ্রাহকেরা যাতে আরও বেশি টাকার আর্জি জানান, সেটা দেখতে বলা হয়েছে। ব্যাঙ্ক বা আর্থিক সংস্থাকেই বিষয়টা বুঝিয়ে দিতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন