Godrej

লগ্নি কয়েক হাজার কোটি টাকা, আরও দুই সংস্থাকে নথিভুক্তির পথে গোদরেজ

অগস্ট থেকে গোদরেজ গোষ্ঠীর চেয়ারম্যানের দায়িত্ব নেবেন ফিরোজশা। এ দিন তারই সুর বেঁধে দিয়ে গোষ্ঠীর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। জানান, পাঁচ বছরে তাদের বাজারমূল্য ৫ লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যের কথাও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ০৬:১০
Share:

— প্রতীকী চিত্র।

গোষ্ঠীর দায়িত্ব নিয়ে পাঁচ বছরের মধ্যে দু’টি সংস্থাকে শেয়ার বাজারে নথিভুক্তর পথে এগোবেন বলে জানান গোদরেজ ইন্ডাস্ট্রিজ়ের ভাবী চেয়ারম্যান ফিরোজশা গোদরেজ। বুধবার মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে তিনি জানান, বর্তমানে গোদরেজ ইন্ডাস্ট্রিজ়ের অধীন ছ’টি সংস্থার মধ্যে তিনটি বাজারে নথিভুক্ত। এ বার গোদরেজ ক্যাপিটাল ও গোদরেজ কেমিক্যালসকে ২০৩১ সালের মধ্যে নথিভুক্ত করার পরিকল্পনা রয়েছে। অনথিভুক্ত তিন সংস্থার পিছনে ৫০০০-৭০০০ কোটি টাকা লগ্নি করা হবে।

উল্লেখ্য, অগস্ট থেকে গোদরেজ গোষ্ঠীর চেয়ারম্যানের দায়িত্ব নেবেন ফিরোজশা। এ দিন তারই সুর বেঁধে দিয়ে গোষ্ঠীর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। জানান, পাঁচ বছরে তাদের বাজারমূল্য ৫ লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যের কথাও। তবে সম্প্রতি ভূ-রাজনৈতিক যে উত্তেজনা তৈরি করেছে, তা ভারতে এখনও পর্যন্ত ভোগ্যপণ্যের বাজারে ততটা প্রভাব ফেলতে পারেনি বলেই মনে করেন তিনি। যে কারণে এখনই পণ্যের দাম বৃদ্ধির পরিকল্পনা করেনি সংস্থা।

আবাসন ক্ষেত্রে দেশের প্রথম সারির আট শহরের মধ্যে কলকাতার অবস্থান যে নীচের দিকে, তা স্পষ্ট করেন গোদরেজ কর্তা। তাঁর বক্তব্য, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু বা হায়দরাবাদে যে হারে আবাসনের প্রসার হচ্ছে, সেই তুলনায় কলকাতা অনেকটাই পিছিয়ে। তা সত্ত্বেও এই শহরকে গুরুত্ব দিচ্ছে গোদরেজ। সম্প্রতি ইএম বাইপাসের উপরে ৫ একর জমি হাতে নিয়েছে গোষ্ঠী। সেখানে বিলাসবহু আবাসন প্রকল্প তৈরি করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন