গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
চন্দননগরে রান্নার গ্যাসের পাইপলাইনের জট ছাড়াতে সোমবার নগরোন্নয়ন সচিবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বেঙ্গল গ্যাস কোম্পানি ও সেখানকার পুর প্রতিনিধিরা। শনিবার নয়াদিল্লিতে দেশের ২৫টিএ রকম প্রকল্প নিয়ে বৈঠকে করে কেন্দ্র। সেখানে চন্দননগরেরপুর-কমিশনার শুভময় ভট্টাচার্যকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয় অবিলম্বে রাজ্যের নগরোন্নয়ন সচিবের সঙ্গে কথা বলে এই জট ছাড়ানোর জন্য। বৈঠকে কমিশনার জানান, ভোটের জন্য আপাতত কাজ স্থগিত।
বেঙ্গল গ্যাসের তরফে এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন সিইও অনুপম মুখোপাধ্যায়। তিনি জানান, ‘‘তেল মন্ত্রক আমাদের কাছে জানতে চেয়েছিল কোথায় সমস্যা আছে। সেটা জানিয়েছিলাম। আশা করছি এ বার শীঘ্রই ছাড়পত্র মিলবে।’’ বর্তমানে কল্যাণীতে বেশ কিছু ওয়ার্ডে এই পরিষেবা দেয় বেঙ্গল গ্যাস। প্রায় ৬৫০ গ্রাহক রয়েছেন। চন্দননগরের পাশাপাশি, রাস্তায় পাইপ বসাবার খরচ স্থির না হওয়ার কারণে কলকাতা পুর এলাকাতেও এই পরিষেবা শুরু করা যাচ্ছে না।
উল্লেখ্য, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সমস্যা মেটাতে পাইপ গ্যাসে জোর দিচ্ছে মোদী সরকার। সারা দেশে এই পরিকাঠামো তৈরির জন্য অত্যাবশ্যক পণ্য আইনের আওতায় একে আনা হয়েছে। সরকারের নির্দেশ, যেখানে পাইপ গ্যাসের পরিকাঠামো আছে, সেখানে তা নিতেই হবে। অন্যথায় তিন মাসের মধ্যে রান্নার গ্যাসের (এলপিজি) সংযোগ কেটে দেওয়া হবে। এমনকি, এলপিজি সংযোগ ছাড়তে পোর্টালও আনা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। যাতে সহজেই সেই সুযোগ নিতে পারেন গ্রাহকেরা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে