Reserve Bank of India (RBI)

টাকার দাম নয়, সুদ স্থির করতে মূল্যবৃদ্ধির হারকেই মাপকাঠি করবে রিজ়ার্ভ ব্যাঙ্ক

বিশ্ব অর্থনীতি নিয়ে চিন্তার ছবি আজ উঠে এসেছে রিজ়ার্ভ ব্যাঙ্কের নিবন্ধেও। সেখানে প্রকাশ, এই অবস্থায় ঘরোয়া চাহিদাই এগিয়ে নিয়ে যাবে ভারতকে। তবে জরুরি মূল্যবৃদ্ধির দিকে নজর দেওয়া।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০৮:৪৪
Share:

— প্রতীকী চিত্র।

ডলারের সাপেক্ষে টাকার পতন আটকাতে সুদ বৃদ্ধিকে সবচেয়ে উপযোগী পথ বলে মনে করে না রিজ়ার্ভ ব্যাঙ্ক, দাবি সূত্রের। তাদের মতে, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মুদ্রা নয় মূল্যবৃদ্ধির হারকেই অগ্রাধিকার দেবে আরবিআই। ডলারের জোগান বাড়িয়ে টাকার দামকে স্থিতিশীল রাখতে অনাবাসীদের জন্য ডলারে আমানত-সহ নানা ব্যবস্থা রয়েছে। কেন্দ্রের সঙ্গে মিলে তার থেকে কয়েকটি প্রয়োজন অনুসারে বাছাই হতে পারে। ফলে এখনই শীর্ষ ব্যাঙ্ক সুদ বাড়াবে, তা নয়। এর আগে খবর ছিল, টাকার পতন আটকাতে তাদের একাধিক পদক্ষেপের একটি হতে পারে সুদ বৃদ্ধি।

বিশ্ব অর্থনীতি নিয়ে চিন্তার ছবি আজ উঠে এসেছে রিজ়ার্ভ ব্যাঙ্কের নিবন্ধেও। সেখানে প্রকাশ, এই অবস্থায় ঘরোয়া চাহিদাই এগিয়ে নিয়ে যাবে ভারতকে। তবে জরুরি মূল্যবৃদ্ধির দিকে নজর দেওয়া। আরবিআই অবশ্য জানিয়েছে, নিবন্ধের মত তার লেখকদের নিজস্ব, শীর্ষ ব্যাঙ্কের নয়।

ইরান যুদ্ধের ধাক্কায় নাগাড়ে পড়ে গত বৃহস্পতিবারই তলানি ছোঁয় টাকা। উদ্বেগ বাড়িয়ে এক ডলার ৯৭ টাকার কাছে ওঠে। একাংশের মতে, টাকাকে বাঁচাতে সুদ বৃদ্ধি ছাড়া গতি নেই। অন্য অংশের বক্তব্য, খুচরো মূল্যবৃদ্ধি এখনও সহনসীমার মধ্যে। সুদ বাড়লে টাকা তেমন পোক্ত হবে না। কিন্তু ইতিমধ্যেই শ্লথ আর্থিক বৃদ্ধির ঝুঁকি আরও বাড়বে। তবে জ্বালানি চড়ায়মূল্যবৃদ্ধি নিয়ে আশঙ্কা বাড়ছে। তাই স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো আর্থিক সংস্থা মনে করছে, পণ্যের দাম নিয়ন্ত্রণেই জুন এবং অগস্টের ঋণনীতিতে সুদ বাড়াতে পারে শীর্ষব্যাঙ্ক।

পরিসংখ্যানে প্রকাশ, ১৫ মে শেষ হওয়া সপ্তাহে রিজ়ার্ভ ব্যাঙ্কের বিদেশি মুদ্রার ভান্ডার ৮০০ কোটি ডলারের বেশি কমে হয়েছে ৬৮,৮৮৯.৪ কোটি ডলার। সংশ্লিষ্ট মহলের মতে, বাজারে ডলার ছেড়ে টাকাকে রক্ষা করতে গিয়েই দুর্বল হচ্ছে এই ভান্ডার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন