iPhones Sale rises

এক বছরে রেকর্ড বিক্রি, লাফিয়ে বাড়ছে লাভ, দেশে নতুন বিপণি খোলার পথে অ্যাপল

এমনকি অ্যাপলের সিইও টিম কুক জানান, আমেরিকায় বিক্রি করার আইফোনগুলিরও বেশির ভাগটা অ্যাপল ভারতেই তৈরি করবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০২
Share:

অ্যাপলের আইফোনের বিক্রি বাড়ছে।

দেশে ক্রমশ দামি মোবাইল ফোনের বিক্রি বাড়ছে বলে জানাচ্ছে বিভিন্ন সমীক্ষা। এ বার গবেষণাকারী কাউন্টারপয়েন্ট রিসার্চের এক রিপোর্টে দাবি, গত বছর ভারতে যে দামের স্মার্টফোন বিক্রি হয়েছে, তার ২৮ শতাংশই অ‍্যাপলের। যা এর আগে কখনও হয়নি।

সংশ্লিষ্ট মহলের মতে, এ দেশে বহু দিন ধরেই অ্যাপলের আইফোনের বিক্রি বাড়ছে। এই বিরাট বাজারে মুনাফার সম্ভাবনা টের পেয়েই ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছিল আমেরিকার সংস্থাটি। একাধিক বিপণি খোলে। আরও বেশি আইফোন তৈরির পরিকল্পনা করে। এমনকি অ্যাপলের সিইও টিম কুক জানান, আমেরিকায় বিক্রি করার আইফোনগুলিরও বেশির ভাগটা অ্যাপল ভারতেই তৈরি করবে। কিন্তু তাতে চটে যান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অসন্তোষ প্রকাশ করে জানান, তিনি চান না অ্যাপল আমেরিকা ছেড়ে ভারতে পণ্য তৈরি করুক। ভারত বা অন্য কোথাও তৈরি আইফোন আমেরিকায় বিক্রি হলে সংস্থাকে কমপক্ষে ২৫% শুল্ক দিতে হবে বলে হুমকিও দেন। ট্রাম্পের সঙ্গে নয়াদিল্লির বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়া এবং শুল্ক ১৮ শতাংশে নামার সময়েই ভারতের বাজারে আইফোন বিক্রি এমন রমরমা দেখে সংশ্লিষ্ট মহলের আশা, তা হলে কি এ দেশে উৎপাদন বৃদ্ধির পুরনো পরিকল্পনা বহাল রাখবে অ্যাপল!

তার উপর অ্যাপল সম্প্রতি আগামী চার বছরে আমেরিকায় আরও ১০,০০০ কোটি ডলার বিনিয়োগ করার কথা ঘোষণা করেছে। আগের ৫০,০০০ কোটি ডলার লগ্নির প্রতিশ্রুতি মিলিয়ে তা ছুঁয়েছে ৬০,০০০ কোটি। ফলে সমঝোতার আবহে ফের আশায় বুক বাঁধছে দেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন