— প্রতীকী চিত্র।
রাজ্যে বিনিয়োগের ঝুলি উপুড় করতে কোমর বাঁধছে ইস্পাত সংস্থা শ্যাম মেটালিক্স। পাঁচ বছরে ৫০,০০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা। সংস্থা কর্তৃপক্ষের দাবি, রাজ্যে এখন তাঁদের কর্মী সংখ্যা ২৫,০০০। ওই লগ্নির সুবাদে তা দ্বিগুণ হবে। তবে তাঁরা ২-৩ বছরে ২০,০০০ কোটি ঢালবেন। বাকিটা চূড়ান্ত করতে তাকিয়ে আছেন নতুন সরকারের প্রস্তাবিত জমিনীতি এবং শিল্পনীতির দিকে।
শ্যামের সিএমডি ব্রিজভূষণ আগরওয়াল বলেন, “৫০,০০০ কোটি টাকা লগ্নির ওই পরিকল্পনা কার্যকর হলে আমরা আরও ২৫,০০০ জনকে কাজে নেব। ওই অর্থ ব্যবহৃত হবে এক ছাতার তলায় পেলেট, স্পঞ্জ, লোহার রড এবং বিলেট-সহ (ইন্টিগ্রেটেড) ইস্পাত কারখানা তৈরির পাশাপাশি, বিদ্যুৎ উৎপাদন এবং খনি শিল্পে। সংস্থার নিট আয়ও তিন গুণ বেড়ে হতে পারে ৫০,০০০ কোটি।’’
সংস্থা জানিয়েছে, পরিকল্পনার প্রথম ধাপে খড়্গপুরে সম্প্রতি অধিগ্রহণ করা সংস্থায় বিশেষ ধরনের ইস্পাত এবং ওয়াগান তৈরির কারখানা গড়ার কাজ শুরু হয়েছে ৪০০০ কোটি টাকায়। দ্বিতীয় ধাপে জামুরিয়ায় বিশেষ ইস্পাতের চাদর (এইচ আর কয়েল) কারখানা গড়া হবে ৬০০০ কোটিতে। ব্রিজভূষণ বলেন, “ইস্পাত ছাড়াও বিদ্যুৎ তৈরি এবং খনি শিল্পে লগ্নি করতে চাই। রাজ্যের প্রস্তাবিত জমিনীতি এবং শিল্পনীতির অপেক্ষায় রয়েছি।”
শ্যাম মেটালিক্সের চিফ অপারেটিং অফিসার নির্মল উদয়ের দাবি, এ রাজ্যে ইস্পাতের ব্যবহার তুলনায় কম। ফলে বাজার বাড়ানোর সুযোগ বিপুল।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে