Share Market

দিনভর ওঠানামা ৪০০ পয়েন্টের বেশি, অস্থির শেয়ার বাজারে পড়ল টাকাও

ফের বেড়েছে সোনা-রুপোর দাম। কলকাতায় ৮০০ টাকা বেড়ে খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট ১০ গ্রাম) হয়েছে ১,৫৭,৪০০ টাকা। খুচরো রুপোর কেজি ১৯৫০ উঠে দাঁড়িয়েছে ২,৬১,৫০০।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১২
Share:

— প্রতীকী চিত্র।

সামান্য পড়লেও, বুধবার দিনভর অস্থির রইল শেয়ার বাজার। সেনসেক্স মাত্র ৪০ পয়েন্ট নামল। তবে দিনের মধ্যে ওঠানামা করল ৪০০-রও বেশি। শেষে থামল ৮৪,২৩৩.৬৪ অঙ্কে। নিফ্‌টি ১৮.৭০ বেড়ে হয়েছে ২৫,৯৫৩.৮৫। ডলারের বেড়ে যাওয়া চাহিদা টাকার দামকেও টেনে নামিয়েছে। ২২ পয়সা উঠে এক ডলার হয়েছে ৯০.৭৮ টাকা।

এ দিন অবশ্য ফের বেড়েছে সোনা-রুপোর দাম। কলকাতায় ৮০০ টাকা বেড়ে খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট ১০ গ্রাম) হয়েছে ১,৫৭,৪০০ টাকা। খুচরো রুপোর কেজি ১৯৫০ উঠে দাঁড়িয়েছে ২,৬১,৫০০। বিশেষজ্ঞ বিনয় কুমার আগরওয়ালের দাবি, যত দিন না ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি সই হচ্ছে, তত দিন শেয়ার বাজার অস্থির থাকবে। তার উপর বিভিন্ন সংস্থার তৃতীয় ত্রৈমাসিকের ফল আশাপ্রদ হয়নি। থমকে আছে বিদেশি লগ্নিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন