Real Estate

পেরিয়ে গিয়েছে এক দশকেরও বেশি সময়, সুপ্রিম কোর্টের নির্দেশে অসমাপ্ত আবাসন নিয়ে আশার আলো

প্রকল্পগুলিতে সুপারটেকের ঋণদাতা ও নির্মাণ সামগ্রী সরবরাহকারী-সহ পাওনাদারদের সুপ্রিম কোর্ট বলেছে, ফ্ল্যাট হস্তান্তরের পরে তাদের কথা বিবেচিত হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৯
Share:

—প্রতীকী চিত্র।

ঋণগ্রস্ত আবাসন সংস্থা সুপারটেকের ১৬টি প্রকল্প অসমাপ্ত রয়ে গিয়েছে। ফ্ল্যাট বুক করেছিলেন প্রায় ৫১ হাজার ক্রেতা। ২০১০-১২ নাগাদ তা পাওয়ার কথা ছিল। কিন্তু এক দশকের বেশি গড়িয়ে গেলেও পাননি। অবশেষে তাঁদের স্বস্তি দিল সুপ্রিম কোর্টের রায়। ক্রেতাদের স্বার্থ রক্ষায় প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই সংক্রান্ত দেউলিয়া আপিল আদালতের (এনসিএলএটি) নির্দেশ বহাল রাখল। যেখানে বলা হয়েছে, সুপারটেকের অসমাপ্ত প্রকল্প অধিগ্রহণ করে সম্পূর্ণ করবে রাষ্ট্রায়ত্ত এনবিসিসি।

প্রকল্পগুলিতে সুপারটেকের ঋণদাতা ও নির্মাণ সামগ্রী সরবরাহকারী-সহ পাওনাদারদের সুপ্রিম কোর্ট বলেছে, ফ্ল্যাট হস্তান্তরের পরে তাদের কথা বিবেচিত হবে। তবে প্রয়োজনে পাওনার একাংশ ছাড়তে হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন