Prepaid Recharge Plans

২৮ নয়, শীঘ্রই আসছে ৩০ দিনের প্রিপেড মোবাইল রিচার্জ

সম্প্রতি রাজ্যসভায় ২৮ দিনের রিচার্জের বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিলেন আপ সাংসদ রাঘব চড্ডা। দাবি করেছিলেন, এতে আসলে সাধারণ মানুষকেই বিপাকে ফেলে সংস্থাগুলি। এতে সারা দেশ থেকেই আমজনতার সমর্থন পান তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ০৭:৫১
Share:

—প্রতীকী চিত্র।

প্রিপেড মোবাইল গ্রাহকদের জন্য ভাল খবর আসতে পারে শীঘ্রই। সূত্রের খবর, প্রিপেডে মাসিক রিচার্জের সময়সীমা ২৮ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করার কথা ঘোষণা করতে পারে টেলিকম সংস্থাগুলি। টেলিকম বিভাগের (ডট) পক্ষ থেকে প্রতিটি সংস্থার কাছে এ জন্য কার্যত ‘নির্দেশ’ পাঠানো হচ্ছে। বর্তমানে সব বেসরকারি সংস্থার ক্ষেত্রেই কথা বলা ও ডেটার জন্য মাসিক রিচার্জের নামে ২৮ দিনের মেয়াদ দেওয়া হয়। অর্থাৎ সে ক্ষেত্রে ১২ মাসে গ্রাহককে ১৩ বার রিচার্জ করতে হয়। কিছু ক্ষেত্রে শুধুমাত্র ডেটা ব্যবহার করতে চাইলে ৩০ দিন সেই সুযোগ মেলে। এ বার এই নিয়ম ভাঙার পথে হাঁটতে চাইছে ডট।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যসভায় ২৮ দিনের রিচার্জের বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিলেন আপ সাংসদ রাঘব চড্ডা। দাবি করেছিলেন, এতে আসলে সাধারণ মানুষকেই বিপাকে ফেলে সংস্থাগুলি। এতে সারা দেশ থেকেই আমজনতার সমর্থন পান তিনি। মনে করা হচ্ছে, সেই কারণেই এ বার ডটের তরফ থেকে নড়েচড়ে বসা হচ্ছে। যদিও এর আগে টেলিকম নিয়ন্ত্রক ট্রাই টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ পাঠিয়েছিল ৩০ দিনের মেয়াদে রিচার্জ ভাউচার আনার। কিন্তু বাস্তবে তা হয়নি। এ বার তা কার্যকর হয় কি না, সে দিকেই নজর সকলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন