—প্রতিনিধিত্বমূলক ছবি।
সমবায় সমিতিগুলিকে চাঙ্গা করতে তাদের জন্য দেওয়া ব্যাঙ্ক ঋণকে অগ্রাধিকার ভিত্তিক ঋণের তালিকার আনল রিজ়ার্ভ ব্যাঙ্ক। তাদের দেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ওই ঋণ দেবে সমবায় মন্ত্রকের বিধিবদ্ধ জাতীয় সমবায় উন্নয়ন নিগমকে (এনসিডিসি)। মঙ্গলবার রাজ্যসভায় এ কথা জানান অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরী। নতুন ব্যবস্থা ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। ঋণ দেওয়ার আওতায় নেই আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক, শহুরে সমবায় ব্যাঙ্ক, স্মল ফিনান্স ব্যাঙ্ক এবং লোকাল এরিয়া ব্যাঙ্ক। সমবায় সমিতিগুলিকে আর্থিক সহায়তা দিতে প্রত্যক্ষ পদক্ষেপ করাই এনসিডিসি-র কাজ। অগ্রাধিকার তালিকায় ঋণ দেওয়ার ব্যাপারে ২০২৫-এ তৈরি নির্দেশিকা এবং উদ্দেশ্যগুলি পূরণ করার কাজেই ওই ব্যাঙ্ক ঋণ ব্যবহার করা হবে।
পাশাপাশি সমবায় ব্যাঙ্কের আর্থিক স্বাস্থ্যের উন্নতি, পরিচালন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং সেখানে ডিজিটাল ব্যবস্থার প্রসারে একাধিক পদক্ষেপ করেছে শীর্ষ ব্যাঙ্ক। যেমন— শহুরে সমবায় ব্যাঙ্কগুলি নতুন শাখা খুলতে পারবে। মোট ঋণের ২৫% গৃহঋণ দিতে পারবে। ব্যাঙ্ক পরিচালনায় তথ্যপ্রযুক্তির পরিকাঠামো গড়তে স্থাপিত হয়েছে ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটি একটি ব্যাঙ্ক নয় এমন আর্থিক সংস্থা (এনবিএফসি)। শহুরে সমবায় ব্যাঙ্কগুলিকে প্রযুক্তিগত সাহায্যের জন্য ‘সহকার সারথী’ নামে একটি সংস্থাও গঠন করা হয়ছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে