Reserve Bank of India (RBI)

সায় রিজ়ার্ভ ব্যাঙ্কের, রত্নাকর ব্যাঙ্ক কিনে নিচ্ছে আমিরশাহির এনবিডি ব্যাঙ্ক

এমিরেটস এনবিডি-র হাতে যাওয়ার পরে বিদেশি ব্যাঙ্কের তকমা পাবে আরবিএল। এর আগে যার নাম ছিল রত্নাকর ব্যাঙ্ক। গত অক্টোবরে ২৬,৮৫৩ কোটি টাকায় আরবিএলের ৬০% কেনার জন্য কিনতে আরবিআই-এর সায় চেয়েছিল এনবিডি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ০৭:৪৩
Share:

— প্রতীকী চিত্র।

ভারতের আরবিএল ব্যাঙ্ককে হাতে নিতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহির এমিরেটস এনবিডি ব্যাঙ্ক। এর জন্য রিজ়ার্ভ ব্যাঙ্কের সায় মিলেছে। এমিরেটস এনবিডি-র হাতে যাওয়ার পরে বিদেশি ব্যাঙ্কের তকমা পাবে আরবিএল। এর আগে যার নাম ছিল রত্নাকর ব্যাঙ্ক। গত অক্টোবরে ২৬,৮৫৩ কোটি টাকায় আরবিএলের ৬০% কেনার জন্য কিনতে আরবিআই-এর সায় চেয়েছিল এনবিডি। শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, ৭৪% পর্যন্ত শেয়ার কিনতে পারবে তারা। প্রাথমিক ভাবে এই সায়ের ভিত্তিতে কিনবে ৫১% শেয়ার। যার পরে এ দেশে এনবিডি-র শাখা হিসেবে কাজ করবে আরবিএল। সেই সংক্রান্ত নিয়মই তাদের জন্য প্রযোজ্য হবে।বাধ্যতামূলক হবে না পর্ষদে স্বাধীন ডিরেক্টর নিয়োগ। পরিচালনায় এনবিডি-র ভোটদানের অধিকার সীমিত থাকবে ২৬ শতাংশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন