Actors who played Ram

রণবীরের লুক প্রকাশ্যে আসতেই তুলনা শুরু! অতীতে রাম রূপে কারা মুগ্ধ করেছিলেন দর্শককে?

অতীতে পর্দায় যাঁরা রাম সেজেছেন তাঁদের সঙ্গে রণবীরের তুলনায় মেতেছেন দর্শক। দেখে নেওয়া যাক পর্দার এমন কয়েক জন রামকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ০৮:৫৭
Share:

রাম রূপে সেরা কারা? ছবি: সংগৃহীত।

প্রকাশ্যে এসেছে রণবীর কপূরের ‘রাম’ অবতার। নীতেশ তিওয়ারির ছবিতে অভিনেতাকে এই বেশে দেখে নানা মতামত ছড়িয়ে পড়ছে দিকে দিকে। কেউ বলছেন, রণবীরের শান্ত সৌম্য রূপ এই চরিত্রের জন্য একেবারে সঠিক। কেউ আবার বলছেন, রণবীরের মুখে সেই সারল্য ধরা পড়ছে না। এর মধ্যে শুরু হয়েছে নানা তুলনা।

Advertisement

রামের চরিত্রে রণবীর। ছবি: সংগৃহীত

অতীতে পর্দায় যাঁরা রাম সেজেছেন, তাঁদের সঙ্গে রণবীরের তুলনায় মেতেছেন দর্শক। দেখে নেওয়া যাক পর্দার এমন কয়েক জন রামকে।

সিনিয়র এনটিরআর এর ‘রাম’ বেশ। ছবি: সংগৃহীত

১) প্রথমেই উঠে আসে সিনিয়র এনটিআর-এর কথা। ১৯৬৩ সালে ‘লব কুশ’ ছবিতে তাঁকে প্রথম রামের ভূমিকায় দেখা যায়। এর পরে ‘শ্রী রামানজানেয়া যুদ্ধম’, ‘সীতা রাম কল্যাম’-এর মতো একাধিক ছবিতে রামের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সিনিয়র এনটিআর-এর অনুরাগীরা রাম বলতে একসময় তাঁকেই কল্পনা করতেন।

Advertisement

জুনিয়র এনটিরআর এর ‘রাম’ বেশ। ছবি: সংগৃহীত

২) জুনিয়র এনটিআর কিশোর রামের চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৯৭ সালে ‘বাল রামায়ণ’ নামে সেই ছবিতে রামের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সেই ছবি দর্শক ও সমালোচক মহলে সমান ভাবে প্রশংসিত হয়েছিল।

নন্দমুরি বালাকৃষ্ণন ‘রাম’, নয়নতারা ‘সীতা’। ছবি: সংগৃহীত

৩) দক্ষিণী তারকা নন্দমুরি বালাকৃষ্ণকেও একসময় রামের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। ২০১১ সালের ছবি ‘শ্রী রাম রাজ্যম’-এ অভিনয় করেছিলেন তিনি। তাঁর বিপরীতে সীতার চরিত্রে সেই ছবিতে দেখা গিয়েছিল নয়নতারাকে। তেলুগু ভাষায় মুক্তি পেয়েছিল এই ছবি।

Advertisement

রামের চরিত্রে প্রভাস । ছবি: সংগৃহীত।

৪) ২০২৩ সালে ওম রাউতের ছবি ‘আদিপুরুষ’-এ রাম হন প্রভাস। সীতার চরিত্রে দেখা গিয়েছিল কৃতি সেননকে। ছবিটি বক্সঅফিস অসফল হয়েছিল এবং সমালোচক মহলে প্রবল কটাক্ষের শিকার হয়েছিল। রণবীরের রাম ‘লুক’ প্রকাশ্যে আসতে অনেকেই এই ছবির সঙ্গে তুলনা করছেন।

অরুণ গোবিল রামের চরিত্রে। ছবি: সংগৃহীত।

৫) ‘রামায়ণ’ বলতেই আজও অধিকাংশ ভারতীয় দর্শকের মনে প্রথমেই আসে অরুণ গোবিলের নাম। ছোটপর্দায় রামানন্দ সাগরের পরিচালনায় রাম রূপে দেখা গিয়েছিল অরুণকে। নব্বইয়ের দশকে রাম হিসাবে দর্শক তাঁকে গ্রহণ করেছিলেন। দর্শকের একাংশের কাছে, তিনিই এখনও পর্যন্ত সেরা রাম।

রামের বেশে গুরমিত।

৬) রাম চরিত্রে মুগ্ধ করেছিলেন গুরমিত চৌধুরীও। ২০০৮ সালে ছোটপর্দায় রাম চরিত্রে প্রশংসিত হয়েছিলেন অভিনেতা। তাঁর মুখের আদল রাম চরিত্রের সঙ্গে খুবই মানানসই বলেও মনে করেছিলেন দর্শক। সীতার চরিত্রে অভিনয় করেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। পরে তাঁরা বাস্তবেও বিয়ে করেছিলেন।

জিতেন্দ্রের ‘রাম’ রূপ। ছবি: সংগৃহীত।

৭) ১৯৯৭ সালের ছবি ‘লভ কুশ’-এ রাম চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড তারকা জিতেন্দ্র। সেই ছবির পরিচালক ছিলেন ভি মধুসূদন রাও। জয়া প্রদাকে দেখা গিয়েছিল সীতার চরিত্রে। এই ছবিতে আবার অরুণ গোবিলকে দেখা গিয়েছিল লক্ষ্মণের চরিত্রে।

এ ছাড়া, ৯৩ বছর আগে বড়পর্দায় ‘রাম’ হয়েছিলেন রণবীরের প্রপিতামহ পৃথ্বীরাজ কপূর। ১৯৩৩ সালে দেবকী বসুর পরিচালনায় বাংলা ছবি ‘সীতা’-এ রামের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে পৃথ্বীরাজের বিপরীতে সীতা হয়েছিলেন দুর্গা খোটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement