Rashmika Mandanna

‘এ বার দুই থেকে তিন হতে চলেছি’, বিয়ের দেড় মাসের মাথায় ঘোষণা রশ্মিকার! শুভেচ্ছা অনুরাগীদের

স্বামী বিজয় ও বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে ‘হানিমুন’-এর বদলে গিয়েছিলেন ‘বাডিমুন’-এ। সেখানে থেকে ফিরেই রশ্মিকা জানালেন, তাঁরা এ বার দুই থেকে তিন জন হয়েছেন!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ২১:২৮
Share:

দুই থেকে তিন হলেন জানালেন রশ্মিকা। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে অন্যতম আলোচিত বিষয় হল বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ে। তাঁদের দাম্পত্যজীবনের বয়স মাসদেড়েক। দিনকয়েক আগে স্বামী বিজয় ও বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে ‘হানিমুন’-এর বদলে গিয়েছিলেন ‘বাডিমুন’-এ। সেখানে থেকে ফিরেই রশ্মিকা জানালেন, তাঁরা এ বার দুই থেকে তিন জন হয়েছেন!

Advertisement

অভিনেত্রীর এমন পোস্ট দেখে অনুরাগীদের একাংশ রীতিমতো শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন নবদম্পতিকে। তবে যাঁরা রশ্মিকাকে ভাল ভাবে চেনেন, তাঁরা এর অর্থ বুঝতে পেরেছেন। রশ্মিকা যে ভিডিয়ো দেন সেখানে তাঁর সঙ্গে বিজয় ও একটি সূর্যমুখী ফুলের অ্যানিমেশন দেখা যাচ্ছে। রশ্মিকা সমাজমাধ্যমে নিজের একটি আলাদা পাতা তৈরি করেছেন বেশ কয়েক মাস হল। সেটির নাম ‘রশ্মিকা অ্যান্ড রু’। ‘রু’ হচ্ছে ওই বিশেষ সূর্যমুখীর নাম। জনপ্রিয় সংস্থা ‘টেরিবলি টাইনি টেলস’-এর সহযোগে অ্যানিমেটেড সিরিজ় তৈরি করে এই পাতা।

এই পাতাটি মূলত রশ্মিকার ব্যক্তিত্ব দ্বারা অনুপ্রাণিত। রশ্মিকা ভীষণ ‘অ্যানিমে’ অনুরাগী। এই পাতার মাধ্যমে তিনি সমাজে ইতিবাচকতা ছড়ানোর উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছিলেন। তাঁর ও ‘রু’-এর জীবনে এখন নতুন সঙ্গী হলেন বিজয়। অনুরাগীদের একাংশ ভুলবশত অবশ্য রশ্মিকাকে মা হওয়ার শুভেচ্ছাও জানিয়েছেন। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেছেন রশ্মিকা ও বিজয়। উদয়পুরে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর। তার দিনকয়েক পরে হায়দরাবাদে হয় তাঁদের প্রীতিভোজ। আপাতত কাজ নিয়েই ব্যস্ত দুই তারকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement