Divya Dutta

বোনের সঙ্গে ব্যক্তির অভব্য আচরণ! বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে মতামত স্পষ্ট করলেন দিব্যা দত্ত

দিব্যা সাক্ষাৎকারে তাঁর বোনকে নিয়ে একটি ঘটনা জানান। অতীত মনে করে অভিনেত্রী জানান, রাস্তায় এক বার তিনি হঠাৎ বুঝতে পারেন, এক ব্যক্তি তার বোনের সঙ্গে অভব্য আচরণ করার চেষ্টা করছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ২০:৩০
Share:

বৈবাহিক ধর্ষণ নিয়ে কী মত দিব্যার? ছবি: সংগৃহীত।

বিয়ের পরেও যৌন সঙ্গমের আগে সম্মতির গুরুত্ব রয়েছে। দিব্যা দত্ত অভিনীত ‘চিরাইয়া’ সেই বার্তা দিয়েছে। বিষয়টি নিয়ে এ বার এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বললেন অভিনেত্রী। বোনের যৌন হেনস্থার ভয়াবহ অভিজ্ঞতাও উঠে এল দিব্যার মুখে।

Advertisement

বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধেও একই ভাবে সরব হওয়া উচিত বলে মনে করেন দিব্যা। তিনি বলেন, “আমরা সব সময় অন্য কারও উপর দোষ দিই কেন? আমরা নিজেরা কেন বদলটা শুরু করতে পারি না?” বহু পুরুষ ছোটবেলা থেকে কিছু ভুল ধারণা নিয়ে বড় হয়। তারা মনে করে, কিছু আচরণ তাদের অধিকার। আর যত ক্ষণ না কেউ সেই ভাবনাকে প্রশ্ন করছে, তত ক্ষণ কিছুই বদলাবে না। বিয়ের পর সম্মতিহীন যৌনতাও তেমনই একটি বিষয় বলে মত দিব্যার।

দিব্যা সাক্ষাৎকারে তাঁর বোনকে নিয়ে একটি ঘটনা জানান। অতীত মনে করে অভিনেত্রী জানান, রাস্তায় এক বার তিনি হঠাৎ বুঝতে পারেন, এক ব্যক্তি তার বোনের সঙ্গে অভব্য আচরণ করার চেষ্টা করছে। দিব্যার কথায়, “সে আমার বোনের পিছনে চিমটি কাটার চেষ্টা করেছিল। আমি সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলি। এই সাহসটা কোথা থেকে এল? এই সাহস আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। আমি ওই ব্যক্তিকে ধরে সেই দিন প্রচণ্ড মারধর করি। সবাই ঘুরে তাকায়, তার পর সাহায্য করতে ছুটে আসে। লোকটা তখন পালিয়ে যায়। এ ভাবেই আমাদের সাহস ছড়িয়ে দিতে হবে। যাঁকে ভালবাসি, তাঁর পাশে দাঁড়ানোর সাহস দেখাতে হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement