Aamir Khan

গৌরীকে একসঙ্গে দু’টি আংটি উপহার দিলেন আমির! এ বার কি তাঁরা সোজা বিয়ের পিঁড়িতে বসছেন?

ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি আড়ালেই রাখেন। যদিও এ বার আমিরের একটি পদক্ষেপ দেখে নতুন জল্পনা শুরু হয়েছে। গৌরীর সঙ্গে প্রেমের সম্পর্কে কি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছেন আমির?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৮:২৭
Share:

বিয়ের দিকে এগোচ্ছেন আমির ও গৌরী? ছবি: সংগৃহীত।

গত বছর নিজের ৬০ বছরের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। তার পর থেকে তাঁরা একসঙ্গে। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। তবে ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি আড়ালেই রাখেন। যদিও এ বার আমিরের একটি পদক্ষেপ দেখে নতুন জল্পনা শুরু হয়েছে। গৌরীর সঙ্গে প্রেমের সম্পর্ক কি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছেন আমির? এ বার কি তাঁরা সোজা বিয়ের পিঁড়িতে উঠবেন?

Advertisement

কেন এই জল্পনা? সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির ও গৌরী। সেই দিন বেঙ্গালুরু নিবাসী প্রেমিকার হাতে দু’টি আংটি দেখা যায়। এই দু’টি আং‌টিই নাকি আমিরই উপহার দিয়েছেন গৌরীকে। তবে কি গোপনে বাগ্‌দান সেরেছেন তাঁরা? দু’টি আংটি উপহার দেওয়ার নেপথ্যে কী কারণ রয়েছে? সেই বিষয়ে যদিও এখনও কোনও মন্তব্য করেননি আমির বা গৌরী কেউই।

জানা গিয়েছে, এক গয়না বিপণন সংস্থায় বিনিয়োগ করেন আমির। সেখান থেকেই এই দু’টি আংটি তাঁর কেনা। কিন্তু এর নেপথ্যে শুধুই ব্যবসা না কি ব্যক্তিগত কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনুরাগীদের মনে।

Advertisement

উল্লেখ্য, গৌরী জীবনে আসার পরে আমির বলেছিলেন, “ও আমার জীবনে অনেক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে এসেছে। সত্যিই অসাধারণ মানুষ ও। আমি সৌভাগ্যবান, ওর সঙ্গে আমার দেখা হয়েছিল।” আগে এক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে বিয়ের প্রসঙ্গ নিয়ে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলেছিলেন, “গৌরী ও আমি দু’জনেই এই সম্পর্ককে খুবই গুরুত্ব দিচ্ছি। আমরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তো সঙ্গী। আমরা একসঙ্গেই আছি। বলা ভাল, মন থেকে আমি ইতিমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement