Iran War

দেশে ফিরছেন পরিযায়ী শ্রমিকেরা, ইরান যুদ্ধে ভারতে বাড়ছে বেকারত্ব

সূত্র জানাচ্ছে, যাঁরা এ দেশে ফিরে এসে কাজ খুঁজে পেয়েছেন, তাঁদেরও বেশির ভাগকেই বেতনে আপস করতে হচ্ছে। বিদেশে যে রোজগার ছিল, এখানে অধিকাংশ ক্ষেত্রে তা প্রায় তার এক তৃতীয়াংশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০৮:৪৭
Share:

— প্রতীকী চিত্র।

ভারতে এমনিতেই বেকারত্ব মাথা তুলেছে কিছুটা। ফেব্রুয়ারিতে তার ৪.৯% হার এপ্রিলে বেড়ে হয়েছে ৫.২%। তার উপর এ বার দেশের কাজের বাজারে চাপ বাড়াতে শুরু করেছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। ইরানের সঙ্গে আমেরিকা-ইজ়রায়েলের সংঘাত শুরু হওয়া ইস্তক বিশেষ করে আরব দেশগুলি থেকে দলে দলে পরিযায়ী শ্রমিক ভারতে ফিরতে শুরু করেছেন। সূত্রের দাবি, যে সংখ্যক শ্রমিক দেশে ফিরে এসে কাজ খুঁজছেন, সেই পরিমাণে কর্মসংস্থান হচ্ছে না। ফলে কাজ পাচ্ছেন না অনেকেই। ফলে দেশে চড়ছে বেকারত্ব।

সূত্র জানাচ্ছে, যাঁরা এ দেশে ফিরে এসে কাজ খুঁজে পেয়েছেন, তাঁদেরও বেশির ভাগকেই বেতনে আপস করতে হচ্ছে। বিদেশে যে রোজগার ছিল, এখানে অধিকাংশ ক্ষেত্রে তা প্রায় তার এক তৃতীয়াংশ। বিশেজ্ঞদের আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে এ দেশে শুধু যে বেকারত্বের হার বিপুল বেড়ে যাবে তাই নয়, মাথা তুলতে পারে সামাজিক অস্থিরতাও।

সংশ্লিষ্ট মহলের দাবি, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে পরিযায়ী শ্রমিকদের ভারতে ফিরে আসার ক্ষতিকারক প্রভাব আঘাত হানছে দু’ভাবে এক দিকে তাঁরা কাজ হারিয়ে দেশে ফিরে আসছেন। অন্য দিকে এতদিন তাঁরা ভারতে তাঁদের পরিবার বা আত্মীয়-স্বজনকে যে বিদেশি মুদ্রা পাঠাতেন, তা-ও আসা বন্ধ হয়েছে।

যদিও কত জন কর্মী-শ্রমিক দেশে এসেছেন তার কোনও সরকারি তথ্য নেই। তবে কিছু দিন আগে বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এপ্রিল পর্যন্ত পরিযায়ী শ্রমিক, স্থায়ী কর্মী এবং পর্যটক-সহ ১১ লক্ষ মানুষ ভারতে ফিরেছেন।দশকের পর দশক ধরে পশ্চিম এশিয়ার শ্রম নিবিড় উৎপাদন ক্ষেত্রে ভারতীয় কর্মীদের চাহিদা বিপুল। জুতো, পোশাক থেকে শুরু করে এই ধরনের অসংখ্য কল-কারখানায় কাজ করে তাঁদের অনেকেই আকর্ষণীয় রোজগার করেন। যার একটা অংশ দেশে আসে। তাতেই এ বার কোপ পড়েছে।

বিদেশ মন্ত্রকের কর্তার বক্তব্য, ১.৯ কোটি ভারতীয় জীবিকার খোঁজে বিদেশে রয়েছেন। এঁদের মধ্যে ৯০ লক্ষই আরব দেশগুলিতে কাজ করেন। ফলে যুদ্ধে আক্রান্ত অঞ্চল থেকে আরও কর্মীর ভারতে ফেরার আশঙ্কা রয়েছে। বিশ্ব ব্যাঙ্কের সমীক্ষার কথা তুলে ধরে সূত্রের দাবি, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে আরব দেশগুলির আর্থিক বৃদ্ধি দ্রুত কমতে শুরু করেছে। গত ২০২৫ সালে যা ছিল ৪.৪%, চলতি বছরে তা কমে এসেছে ১.৩ শতাংশে। ওই অঞ্চলের সংস্থাগুলি নতুন নিয়োগ তো করছেই না। উল্টে কর্মী ছাঁটাইয়ের পথ ধরেছে। ফলে বিদেশেও কাজ হারাচ্ছেন বহু ভারতীয়।

যুদ্ধের আঘাত

উপসাগরীয় অঞ্চল থেকে ভারতীয় পরিযায়ী শ্রমিকেরা দেশে ফিরছেন।

ফলে দেশে বাড়ছে কাজ না পাওয়া কর্মীর সংখ্যা।

যাঁরা কাজ পাচ্ছেন, তাঁদের অনেকের আয় কমছে।

সামাজিত অস্থিরতার আশঙ্কা চড়ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন