Iran-Israel Situation

‘বিশ্ব জুড়ে অভাব মেটাতে’ ইরানি তেলের উপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিল আমেরিকা

সাময়িক হলেও এই নিয়ে দু’সপ্তাহে তিন বার ইরানের তেলে নিষেধাজ্ঞা তুলল ট্রাম্প সরকার। আমেরিকার অর্থসচিব স্কট বেসেন্ট বলেন, ‘‘ইরান থেকে বিভিন্ন দেশে অশোধিত তেল নিয়ে রওনা হওয়া জাহাজগুলির তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা এক মাসের জন্য শিথিল করা হয়েছে।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ০৬:৫২
Share:

—প্রতীকী চিত্র।

ফের ইরানের অশোধিত তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা শিথিল করল আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, এই দফায় ২০ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত এক মাসের জন্য ওই নিষেধাজ্ঞা শিথিল করা হল। বিশ্বে তেলের অভাব মেটাতেই এই পদক্ষেপ। তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে তারা।

সাময়িক হলেও এই নিয়ে দু’সপ্তাহে তিন বার ইরানের তেলে নিষেধাজ্ঞা তুলল ট্রাম্প সরকার। আমেরিকার অর্থসচিব স্কট বেসেন্ট বলেন, ‘‘ইরান থেকে বিভিন্ন দেশে অশোধিত তেল নিয়ে রওনা হওয়া জাহাজগুলির তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা এক মাসের জন্য শিথিল করা হয়েছে।’’ এর আগে তারা রাশিয়ার তেল বিক্রির উপর থেকেও সাময়িক ভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

বস্তুত, ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইজ়রায়েল যুদ্ধ শুরু করার পর থেকে বিশ্ব বাজারে অশোধিত তেলের জোগান কমছে। বাড়ছে দাম। সংশ্লিষ্ট মহলের দাবি, এই সমস্যার জন্য আমেরিকার দিকে আঙুল তুলছে বিভিন্ন দেশ। সেই চাপের মুখেই এমন পদক্ষেপ। বেসেন্ট অবশ্য বলেছেন, ‘‘নিষেধাজ্ঞা শিথিল সাময়িক। ইরানের কারণেই বিশ্বে তেলের সরবরাহ কমেছে। আমেরিকার পদক্ষেপে বিশ্ব বাজারে ১৪ কোটি ব্যারেল আসবে। যা সাময়িক ভাবে অভাব কমাতে সাহায্য করবে।’’ তবে তাঁর হুমকি, ‘‘আসলে আমরা বিশ্বে তেলের দাম কমিয়ে ইরানের তেলকে তেহেরানের বিরুদ্ধেই ব্যবহার করব। যুদ্ধ চালিয়ে যাবতাদের বিরুদ্ধে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন