স্বেচ্ছা-আয় ঘোষণা: কর জমা নগদেও

কেন্দ্রের স্বেচ্ছা-আয় ঘোষণা প্রকল্পে বড় অঙ্কের বকেয়া কর অনেক ব্যাঙ্ক নগদে নিতে চাইছে না বলে অভিযোগ উঠেছে। এই পরিপ্রেক্ষিতে সব বাণিজ্যিক ব্যাঙ্ককে ওই কর নগদেও জমা নেওয়ার নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৬ ০২:১৫
Share:

কেন্দ্রের স্বেচ্ছা-আয় ঘোষণা প্রকল্পে বড় অঙ্কের বকেয়া কর অনেক ব্যাঙ্ক নগদে নিতে চাইছে না বলে অভিযোগ উঠেছে। এই পরিপ্রেক্ষিতে সব বাণিজ্যিক ব্যাঙ্ককে ওই কর নগদেও জমা নেওয়ার নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। তা সে অঙ্ক যত বেশিই হোক না কেন। উল্লেখ্য, এই সুযোগ বন্ধ হচ্ছে এ মাসের ৩০ তারিখেই। ১ জুন চালু হওয়া প্রকল্পটিতে গোপন করা আয়ের উপর কর, জরিমানা ও সেস বাবদ ৪৫% মিটিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement