Gold Export

অবাধ বাণিজ্যচুক্তির ফল, এ রাজ্য থেকে ওমান গেল সোনার গয়না

এই চুক্তির ফলে যে পশ্চিমবঙ্গের রফতানি শিল্প অনেকটাই গতি পাবে, সেই দাবি ১ তারিখেই করেছিলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। জানিয়েছিলেন, কলকাতা, মুম্বই এবং চেন্নাই থেকে কৃষি, গয়না ও দামি পাথরের মতো পণ্যের ১০টি বরাত পাঠানোর কথা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০৭:৪০
Share:

— প্রতীকী চিত্র।

ভারত এবং ওমানের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি (সিইপিএ) কার্যকর হয়েছে গত ১ জুন। তার পরে বৃহস্পতিবার এই প্রথম পূর্বাঞ্চল থেকে রফতানির উদ্দেশে কলকাতা বিমানবন্দর দিয়ে সোনার গয়না পাড়ি দিল সে দেশে। জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের পূর্বাঞ্চলের চেয়ারম্যান পঙ্কজ পারেখ বলেন, ‘‘বৃহস্পতিবার ৫ কোটি টাকার গয়না ওমানে পাঠানো হয়েছে। বর্তমানে ভারত থেকে ওমানে বছরে ৩.৫ কোটি ডলারের গয়না রফতানি হয়। নতুন চুক্তি এবং ভারতীয় গয়নার চাহিদার হাত ধরে তিন বছরে তা ১৫ কোটি ডলারে পৌঁছবে বলে আশা।’’

উল্লেখ্য, এই চুক্তির ফলে যে পশ্চিমবঙ্গের রফতানি শিল্প অনেকটাই গতি পাবে, সেই দাবি ১ তারিখেই করেছিলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। জানিয়েছিলেন, কলকাতা, মুম্বই এবং চেন্নাই থেকে কৃষি, গয়না ও দামি পাথরের মতো পণ্যের ১০টি বরাত পাঠানোর কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন