— প্রতীকী চিত্র।
রাজ্যে আতিথেয়তা ক্ষেত্রে ১০০ কোটি টাকা লগ্নি করার পরিকল্পনা করেছে ওয়ার্মউড হোটেল গোষ্ঠী। ওই টাকায় কলকাতায় একটির পাশাপাশি রাজ্যের বাকি অঞ্চলে আরও চারটি হোটেল চালু করবে তারা।
রাজ্যে বর্তমানে মাঝারি বাজেটের হোটেলের ব্যবসা বছরে ২২% হারে বাড়ছে বলে জানিয়ে সংস্থার প্রতিষ্ঠাতা সৌম্য সেনগুপ্ত বলেন, ‘‘আমরা ইতিমধ্যেই দার্জিলিঙে একটি-সহ সারা দেশে ৪টি হোটেল চালু করেছি। এ বার রাজ্যেই আরও পাঁচটি হোটেল খোলার পরিকল্পনা করা হয়েছে। এর জন্য ১০০ কোটি টাকা লগ্নি করব। নতুন হোটেলগুলি চালু হলে সেগুলিতে স্থায়ী এবং অস্থায়ী মিলে মোট ৭০০ জনের কর্মসংস্থান হবে। আগামী দুই বছরের মধ্যেই তিনটি হোটেল চালু করার লক্ষ্যমাত্রা রয়েছে।’’
হোটেল চালুর পুঁজি জোগাড়ের জন্য তাঁরা লগ্নি সংস্থা সিনার্জি ইনফ্রার সঙ্গে হাত মিলিয়েছেন বলেও জানান সৌম্য। তিনি বলেন, ‘‘আমাদের এই আতিথেয়তা ব্যবসায় সিনার্জি ইনফ্রা টাকা ঢালবে। আর ওয়ার্মউড হোটেলগুলি পরিচালনা করবে।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে