Viral Video

‘ধুরন্ধর’ মেজাজে বুলেটে চেপে ছেলের বিয়েতে প্রবেশ প্রৌঢ়ের, শ্বশুরের ‘এন্ট্রি’ দেখে অবাক পুত্রবধূ, ভিডিয়ো ভাইরাল

খোলা মাঠের সামনে মঞ্চ বাঁধানো। সেখানেই পাত্র-পাত্রীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিরা। বুলেট নিয়ে নবদম্পতির সামনে দাঁড়িয়ে পড়লেন প্রৌঢ়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ছেলের বিয়ে বলে কথা, একটু কায়দা না করলে চলে! দামি বুলেটে চেপে বিয়ের অনুষ্ঠানে নায়কদের মতো প্রবেশ করলেন পাত্রের বাবা। পিছনে বেজে চলেছিল ‘ধুরন্ধর’-এর একটি মিউজ়িক। শ্বশুরকে দেখে উৎসাহে ফেটে পড়েন পুত্রবধূ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘অফিসিয়াল_রাজীব_ডান্স_অ্যাকাডেমি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক প্রৌঢ় বুলেটে চেপে তাঁর ছেলের বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করছেন। পিছনে বেজে চলেছে ‘ধুরন্ধর’ ছবির মিউজ়িক। তার সুরে তাল মিলিয়ে হাত তুলে নেচেও চলেছেন প্রৌঢ়। খোলা মাঠের সামনে মঞ্চ বাঁধানো।

সেখানেই পাত্র-পাত্রীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিরা। বুলেট নিয়ে নবদম্পতির সামনে দাঁড়িয়ে পড়লেন তিনি। বুলেটের পিছনের আসনে উঠে পড়ে বাবার সঙ্গে আহ্লাদে মেতে উঠলেন পাত্র। শ্বশুরকে এই অবতারে দেখে হুল্লোড় করে আরও উৎসাহ দিলেন নববধূ। সমাজমাধ্যমের পাতায় এই ভিডিয়োটি ছড়িয়ে পড়তে প্রৌঢ়কে প্রশংসায় ভরিয়ে দিলেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রৌঢ়কে দেখে মনেই হচ্ছে না যে, তাঁর ছেলের বিয়ে দিচ্ছেন। এখনও তরুণদের মতো হাবভাব রয়েছে তাঁর।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement