Rajpal Yadav

১২ দিন জেলে কাটিয়ে এসেছেন, সেখান থেকে কী শিখে বাড়ি ফিরলেন রাজপাল? জানালেন ফরাহকে

জেলে কাটানো দিনগুলির কথা মনে পড়লে আবেগপ্রবণ হয়ে পড়েন রাজপাল। এ বার ফরাহ খানের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর অভিজ্ঞতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ২০:৪৯
Share:

জেলে কী কী কাজ করতে হত? ফরাহকে বললেন রাজপাল। ছবি: সংগৃহীত।

মাথায় ৯ কোটি টাকার ঋণের বোঝা ছিল। ভেবেছিলেন ইন্ডাস্ট্রিতে তিনি বন্ধুহীন। নিঃস্ব হয়ে শেষে তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন রাজপাল যাদব। ১২ দিন জেল খাটতে হয় তাঁকে। যদিও অসময়ে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সোনু সুদ, সলমন খান, প্রিয়দর্শনের মতো বলিউড তারকারা। তবে জেলে কাটানো দিনগুলির কথা মনে পড়লে আবেগপ্রবণ হয়ে পড়েন। এ বার ফরাহ খানের সঙ্গে ভাগ করে নিলেন সেই অভিজ্ঞতা।

Advertisement

সম্প্রতি ফরাহের কাছে জেলে কাটানো সময়ের স্মৃতি রোমন্থন করলেন রাজপাল। ফরাহ জানতে চান, সেখানে কোনও ধরনের কায়িক পরিশ্রমের কাজ তাঁকে আদৌ করতে হয়েছে কি না! তাতে রাজপাল বলেন, ‘‘ওখানে কোনও পাখা ছিল না, অনেক ধরনের অসুবিধা রয়েছে। তবে নিয়মে বাঁধা জীবন। আমি এখন যে কোনও জায়গায় মানিয়ে নিতে পারব।’’ তবে রাজপাল এ-ও জানান, তাঁকে বিশেষ কোনও শ্রম দিতে হয়নি কারণ সেই পরিস্থিতি আসেনি। রাজপাল বলেন, “তবে যা-ই হয়ে যাক, আমাকে সেখানে থাকতেই হত। তাই ভদ্র ভাবে থাকাই ভাল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement