ফের মাথা তুলছে পাইকারি বাজার দর

খুচরো মূল্যবৃদ্ধির বোঝা কিছুটা নামলেও অগস্টে দুশ্চিন্তা বাড়াল পাইকারি দর। সার্বিক মূল্যবৃদ্ধির এই হার ছুঁয়েছে ৩.৭৪%, যা গত দু’বছরে সবচেয়ে বেশি। মূলত ডাল ও কল-কারখানায় তৈরি কিছু পণ্যের দাম বাড়ার হাত ধরে ফের বাড়ার মুখ নিয়েছে এই হার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪৩
Share:

খুচরো মূল্যবৃদ্ধির বোঝা কিছুটা নামলেও অগস্টে দুশ্চিন্তা বাড়াল পাইকারি দর।

Advertisement

সার্বিক মূল্যবৃদ্ধির এই হার ছুঁয়েছে ৩.৭৪%, যা গত দু’বছরে সবচেয়ে বেশি। মূলত ডাল ও কল-কারখানায় তৈরি কিছু পণ্যের দাম বাড়ার হাত ধরে ফের বাড়ার মুখ নিয়েছে এই হার। তবে বিভিন্ন অর্থনীতিবিদের মধ্যে রয়টার্সের করা সমীক্ষা ৪.০১% পাইকারি মূল্যবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। বুধবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান যার থেকে কিছুটা কম। খাদ্যপণ্যের দাম কিছুটা ঢিমেতালে বাড়াতেই যা সম্ভব হয়েছে বলে সমীক্ষায় ইঙ্গিত। প্রসঙ্গত, অগস্টে খুচরো মূল্যবৃদ্ধি নেমে এসেছে ৫.০৫ শতাংশে, গত পাঁচ মাসে যা সবচেয়ে কম।

পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি জুলাইয়ে ছিল ৩.৫৫%। ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৬-র মার্চ পর্যন্ত একটানা কমেছে পাইকারি দর। ২০১৫-র অগস্টে তা কমেছিল ৫.০৬%। আগের বছরের কম হারের ভিত্তিতে হিসাবের জন্যই ২০১৬-র অগস্টে এই হার ৩.৭৪% ছুঁয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

Advertisement

অগস্টে খাদ্যপণ্যের পাইকারি মূল্যবৃদ্ধি ছিল ৮.২৩%, জুলাইয়ের হার ১১.৮২%।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement