ইন্ডিয়ান অয়েল বিলগ্নিকরণে শেয়ারের মূল দাম ৩৮৭ টাকা

আগামী সোমবার ইন্ডিয়ান অয়েলের (আইওসি) ১০% শেয়ার বিক্রি করবে কেন্দ্র। আর এই বিলগ্নিকরণে শেয়ার পিছু ৩৮৭ টাকা স্থির করল তারা। যা শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জে সংস্থার শেয়ার দরের (৩৯৪.৪৫ টাকা) চেয়ে ১.৮ শতাংশ কম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৫ ০২:৩৬
Share:

আগামী সোমবার ইন্ডিয়ান অয়েলের (আইওসি) ১০% শেয়ার বিক্রি করবে কেন্দ্র। আর এই বিলগ্নিকরণে শেয়ার পিছু ৩৮৭ টাকা স্থির করল তারা। যা শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জে সংস্থার শেয়ার দরের (৩৯৪.৪৫ টাকা) চেয়ে ১.৮ শতাংশ কম। এই দরে প্রায় ২৪.২৮ কোটি শেয়ার বিলগ্নিকরণ করে সরকারের ঘরে ৯,৩০২.২১ কোটি টাকা আসবে বলে আশা। প্রসঙ্গত, বর্তমানে সংস্থাটিতে কেন্দ্রের ৬৮.৬% অংশীদারি রয়েছে।

Advertisement

বিলগ্নিকরণের জন্য নির্ধারিত শেয়ারের মধ্যে ক্ষুদ্র লগ্নিকারীদের জন্য প্রায় ২০ শতাংশ রাখা হয়েছে। তাঁরা মূল দামের চেয়ে ৫% কম দরে ওই শেয়ার কেনার সুযোগ পাবেন। আর আবেদন করতে পারবেন সর্বোচ্চ ২ লক্ষ টাকার শেয়ার কেনার জন্য। এই ছাড় হিসাব করার পরেই ৯,৩০২ কোটি টাকা কেন্দ্র ঝুলিতে পুরবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, মিউচুয়াল ফান্ড এবং বিমা সংস্থা ছাড়া কোনও বিনিয়োগকারীই ২৫ শতাংশের বেশি শেয়ার কেনার জন্য আবেদন করতে পারবেন না বলেও জানিয়েছে কেন্দ্র। সোমবার সকাল ৯ টা ১৫ মিনিট থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত শেয়ার কিনতে আবেদন করা যাবে।

চলতি অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিলগ্নিকরণ করে ৬৯,৫০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই আরইসি, পিএফসি এবং ড্রেজিং কর্পোরেশনের শেয়ার বিক্রি বাবদ ৩ হাজার কোটি টাকা এসেছে সরকারের ঘরে। কথাবার্তা চলছে কোল ইন্ডিয়ার শেয়ার বিক্রি নিয়েও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement