চার শহরে অনলাইনে অর্ডার নেওয়া বন্ধ করল জোম্যাটো

লখনউ, কোচি, ইনদওর ও কোয়েম্বত্তুরের বাসিন্দারা জোম্যাটো অ্যাপ-এর মাধ্যমে এখন থেকে আর অনলাইনে খাবারের অর্ডার দিতে পারবেন না। কারণ, বাজার ছোট হওয়ার যুক্তিতে ওই সমস্ত ছোট শহরে এই পরিষেবা বন্ধ করে দিচ্ছে জোম্যাটো। অনলাইনে রেস্তোরাঁর হাল-হদিশ জানানো ও খাবারের অর্ডার নেওয়ার এই অ্যাপটির (অ্যাপ্লিকেশন) দাবি, বাজারের আকার ছোট হওয়ায় এই শহরগুলিতে অর্ডার পাওয়ার পরিমাণ বাড়ছিল না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৬ ০২:২৪
Share:

লখনউ, কোচি, ইনদওর ও কোয়েম্বত্তুরের বাসিন্দারা জোম্যাটো অ্যাপ-এর মাধ্যমে এখন থেকে আর অনলাইনে খাবারের অর্ডার দিতে পারবেন না। কারণ, বাজার ছোট হওয়ার যুক্তিতে ওই সমস্ত ছোট শহরে এই পরিষেবা বন্ধ করে দিচ্ছে জোম্যাটো। অনলাইনে রেস্তোরাঁর হাল-হদিশ জানানো ও খাবারের অর্ডার নেওয়ার এই অ্যাপটির (অ্যাপ্লিকেশন) দাবি, বাজারের আকার ছোট হওয়ায় এই শহরগুলিতে অর্ডার পাওয়ার পরিমাণ বাড়ছিল না। চারটি শহর মিলিয়ে তা দাঁড়িয়েছিল তাদের মোট অর্ডারের ২ শতাংশেরও নীচে। সেই কারণেই এই সিদ্ধান্ত। জোম্যাটোর অন্যতম প্রতিষ্ঠাতা পঙ্কজ চাড্ডার অবশ্য দাবি, ওই চার শহরের বাজার সময়ের সঙ্গে সঙ্গে যখন বড় হয়ে উঠবে, তখন সুযোগ বুঝে সেখানে আবার এই পরিষেবা চালু করবেন তাঁরা। তবে এই পদক্ষেপের দরুন কোনও কর্মী ছাঁটাই হবে না বলে জানিয়েছে সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement