দাম বাড়াচ্ছে হোন্ডা কারস

গত অক্টোবরেই এক দফা গাড়ির দাম বাড়িয়েছিল হোন্ডা কারস ইন্ডিয়া। নতুন বছর থেকে ফের একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৩ ২১:৫৯
Share:

গত অক্টোবরেই এক দফা গাড়ির দাম বাড়িয়েছিল হোন্ডা কারস ইন্ডিয়া। নতুন বছর থেকে ফের একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে তারা। কাঁচামালের দাম বাড়ার যুক্তিতে ইতিমধ্যেই মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি, মারুতি-সুজুকি, হুন্ডাইয়ের মতো বিভিন্ন গাড়ির সংস্থা নতুন বছর থেকে গাড়ির দাম বাড়ানোর কথা জানিয়েছে। হোন্ডা কারস ইন্ডিয়া-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জ্ঞানেশ্বর সেন বলেন, “জানুয়ারি থেকে আমাদের সব গাড়ির (অ্যামেজ, ব্রিও, সিআর-ভি এবং অ্যাকর্ড) দাম বাড়ছে।” উল্লেখ্য, সংস্থা সম্প্রতি ‘সিটি’ গাড়ির নতুন সংস্করণ বাজারে এনেছে। তবে তা বিক্রি শুরু হবে জানুয়ারি থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement